শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পুলিশী বাঁধা উপেক্ষা করে পিরোজপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট সময় শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩, ৬.২৮ পিএম
  • ১৯৭ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি : পুলিশী বাঁধা উপেক্ষা করে পিরোজপুরে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার সকালে জেলা বিএনপির আয়োজনে বিএনপি কার্যালয় থেকে একটি আনন্দ র‌্যালী বের হতে গেলে পুলিশ তাতে বাধা দেয়। পরে কার্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও পিরোজপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নুরুজ্জামান বাবুল। জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন এর সভাপতিত্বে ও সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, সদস্য এমডি লিয়াকত আলী শেখ বাদশা, এ্যাড. আবুল কালাম আকন, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, জেলা যুবদলের সভাপতি মিজানুর রহমান শাহীন, জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুনসহ বিএনপির বিভিন্ন ইউনিটের অন্যান্য নেতৃবৃন্দ। পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন।
এসময় বক্তারা বলেন, দফা এক-দাবি এক, এ ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ। এই দাবী আদায় না হলে আমরা রাজপথ ছাড়বো না। আমরা অনকে গুম, খুন, হত্যার মতো অত্যাচার বিগত দিনে সহ্য করেছি, কিন্তু আর না। ৪৫ বছরের বিএনপি রক্ত দিয়েছে অনেক। কয়েক মাসে আমাদের ২৭ জন শহীদ হয়েছে। শহীদদের রক্তের কসম জনগনের ভোট অধিকার ফিরিয়ে না দিলে ভালো হবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com