সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

১০ বছর পর আসছে নিউজিল্যান্ড, সূচি চূড়ান্ত

  • আপডেট সময় শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩, ৭.৩৭ পিএম
  • ২২৩ বার পড়া হয়েছে

তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে ১৭ সেপ্টেম্বর ঢাকা আসবে নিউজিল্যান্ড দল। ২০১৩ সালের পর এবারই প্রথম ওয়ানডে ও টেস্ট খেলার জন্য বাংলাদেশ সফরে আসছে কিউইরা।

বিশ্বকাপের আগে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দিবা রাত্রির সবগুলো ম্যাচ হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে।  বিশ্বকাপ শেষ হতেই ২১ নভেম্বর দুই টেস্টের জন্য আবার ঢাকায় আসবে নিউজিল্যান্ড। যার প্রথমটি ২৮ নভেম্বর ও দ্বিতীয় টেস্টটি হবে ৬ ডিসেম্বর। তবে, টেস্টের জন্য ভেন্যু অবশ্য এখনও ঠিক করা হয়নি।

আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে এটাই বাংলাদেশের প্রথম সিরিজ।

আগামী ২৬ আগস্ট এশিয়া কাপ খেলতে দেশ ছাড়ার কথা সাকিব আল হাসানদের। ৩১ আগস্ট ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ। ৩ সেপ্টেম্বর লাহোরে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচ। গ্রুপ পর্ব ও সুপার ফোর পেরোতে পারলে কলম্বোয় ১৭ সেপ্টেম্বর ফাইনাল।

বাংলাদেশ যদি ফাইনাল খেলতে পারে, তাহলে টুর্নামেন্টের ঠিক তিনদিন পর সাকিবদের নেমে পড়তে হবে নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের মাঠে ওয়ানডে সিরিজ খেলতে।

–একুশে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com