সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

গৌরীপুরে নিয়ন্ত্রন হারিয়ে প্রাণগেল মোটরসাইকেল আরোহীর

  • আপডেট সময় শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩, ১১.১১ এএম
  • ২১৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের গৌরীপুর-শাহগঞ্জ সড়কে দারিয়াপুর গ্রামে বৃহস্পতিবার দুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী রাজন(২০) নামে একজন মারা গেছেন।

এ ঘটনায় মোটরসাইকেলের চালক মাসুদ (৩২) আহত হয়েছেন। নিহত রাজন উপজেলার অচিন্তপুর ইউনিয়নের মোবারকপুর গ্রামের আয়নাল হকের ছেলে। মাসুূদ নান্দাইল উপজেলার নিভিয়াঘাটা গ্রামের আব্দুল মোতালিবের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে গৌরীপুরগামী মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে আরোহী দুইজন গুরুতর আহত হয়। পথচারীরা তাদের উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজনকে মৃত ঘোষণা করেন।

জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক রুমা বিশ্বাস জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই রাজন মারা গেছেন।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে গেলে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় পরিবারের পক্ষে থেকে কোন অভিযোগ করেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com