সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

গৌরীপুরে শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • আপডেট সময় রবিবার, ৬ আগস্ট, ২০২৩, ৮.৩১ পিএম
  • ২৮৫ বার পড়া হয়েছে

 

দিলীপ কুমার দাসঃ ময়মনসিংহের গৌরীপুরে শুক্রবার (৪ আগস্ট) শেখ রাসেল ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা গৌরীপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় অংশগ্রহণ করে গৌরীপুর একাদশ বনাম শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্মৃতি সংসদ একাদশ। খেলায় বিজয়ী দল গৌরীপুর একাদশ এবং রানার্সআপ দলের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। খেলায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এহতেশামুল আলম।

খেলা উদ্বোধন করেন গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রেজাউল হাসান বাবু, গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম, নূরুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, সাবেক দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম মিন্টু, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক আলী আহাম্মদ খান পাঠান সেলভী, সাবেক মহিলা বিষয়ক সম্পাদক রাবেয়া ইসলাম ডলি প্রমুখ।

খেলায় গৌরীপুর একাদশ ১-০ গোলে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা পরিচালনা করেন ফকরুল ইসলাম, মঞ্জুর আহামেদ বাহার, শহীদুল্লাহ রুমেল ও খোকন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com