মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

অভ্যুত্থানের পর নিজারের জেনারেলের নিজেকে নতুন নেতা বলে ঘোষণা

  • আপডেট সময় শনিবার, ২৯ জুলাই, ২০২৩, ৮.১১ পিএম
  • ১৭৮ বার পড়া হয়েছে

নিজারের প্রেসিডেন্ট গার্ডের প্রধান জেনারেল আবদুরাহামানে তচিয়ানিক নিজেকে দেশটির নতুন নেতা ঘোষণা করেছেন। প্রেসিডেন্টের গার্ড প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে আটক করার এবং ক্ষমতা দখল করার ঘোষণা দেয়ার দুইদিন পর এই ঘোষণা দেয়া হয়।

ফ্রান্সের পরয়াষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলোনা এএফপিকে বলেছেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ শুক্রবার ভোরে বাজুমের সাথে কথা বলেছেন। কোলোনার মতে, ম্যাক্রো বলেছিলেন যে, বাজোমের সাথে “যোগাযোগ” করা যাচ্ছে এবং তিনি “সুস্থ আছেন”।

নিজারের সেনাবাহিনীর নেতারা বুধবার বাজুমের উৎখাতের প্রতি তাদের সমর্থন ঘোষণা করেছে। সারা বিশ্ব থেকে এই দখলের নিন্দা জানিয়ে আইনের শাসন ও দেশের গণতান্ত্রিক শৃঙ্খলার প্রতি সম্মান জানানোর আহ্বান তারা অস্বীকার করেছে।

বুধবার অভ্যুত্থান শুরু হওয়ার পর প্রেসিডেন্ট গার্ডের সৈন্যদের একটি দল বাজুমকে প্রেসিডেন্টের প্রাসাদে আটক করে এবং পরে রাষ্ট্রীয় টেলিভিশনে তার ক্ষমতাচ্যুতির ঘোষণা দেয়।

নিউইয়র্কে সংবাদদাতাদের সাথে কথা বলার সময় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গণতান্ত্রিকভাবে নির্বাচিত বাজুমকে ক্ষমতায় ফিরিয়ে আনতে অভ্যুত্থানের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন নিউজিল্যান্ডে সংবাদদাতাদের বলেন, তিনি বাজুমের সাথে কথা বলেছেন এবং “স্পষ্ট করেছেন যে, যুক্তরাষ্ট্র তাকে গণতান্ত্রিকভাবে নির্বাচিত নিজারের প্রেসিডেন্ট হিসেবে দৃঢ়ভাবে সমর্থন করে।”

ইকোওয়াস নিজারের ঘটনার নিন্দা করেছে এবং “অবিলম্বে ও কোনো শর্ত ছাড়াই” প্রেসিডেন্টকে মুক্ত করার জন্য অভ্যুত্থানের ষড়যন্ত্রকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

পশ্চিম আফ্রিকার এই দেশটি এই অঞ্চলের অন্যতম অস্থিতিশীল দেশ। সফল হলে বুধবারের অভ্যুত্থানটি ১৯৬০ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকে এটি হবে পঞ্চম সামরিক অভ্যুত্থান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com