বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত তালতলীতে অভিমানে গ্যাস ট্যাবলেট খেয়ে তরুনীর আত্মহত্যা ‎ রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন?—মানিকগঞ্জে ক্ষোভ সংসদ সদস্য জসিম উদ্দিনের সঙ্গে টিটুর সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও জনস্বার্থ ইস্যুতে আলোচনা ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

উত্তর কোরিয়ায় ঢুকে আটক হলেন মার্কিন সেনা

  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩, ৯.০৩ পিএম
  • ১৪৮ বার পড়া হয়েছে

উত্তর কোরিয়ার সীমান্তে ঢুকে পড়েছেন যুক্তরাষ্ট্রের এক সেনা। মঙ্গলবার (১৮ জুলাই) এ ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম সিবিসি নিউজ। বৈধভাবে প্রবেশ না করার কারণে তাঁকে দেশটিতে আটকে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে জাতিসংঘ জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের এক নাগরিক উত্তর কোরিয়ার সীমান্ত অতিক্রম করে দেশটিতে প্রবেশ করেছেন। উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মাঝামাঝি যে অঞ্চলটি বেসামরিক এবং জাতিসংঘ পরিচালনা করে, সেখান দিয়ে তিনি দেশটিতে প্রবেশ করেছেন।

যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাতে সিবিসি নিউজ বলছে, উত্তর কোরিয়ায় প্রবেশ করা মার্কিন সেনাকে শৃঙ্খলাভঙ্গের কারণে দেশে ফিরে আসতে বলা হয়েছিল। কিন্তু তিনি বিমানবন্দর থেকে লুকিয়ে বেরিয়ে যান।

ওই সেনার সঙ্গে থাকা এক লোক বিবিসিকে জানিয়েছেন, হো হো করে হাসতে হাসতে সীমান্তের দিকে যাচ্ছিলেন তিনি। পরে আর ফিরে আসেননি।

দক্ষিণ কোরিয়ার কয়েকটি সংবাদমাধ্যম বলছে, মঙ্গলবার বিকেলের দিকে এ ঘটনা ঘটেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com