মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

রাশিয়ার হামলায় ইউক্রেনের ৩জন বেসামরিক নাগরিক নিহত

  • আপডেট সময় সোমবার, ১৭ জুলাই, ২০২৩, ৬.৪৬ পিএম
  • ১৬৮ বার পড়া হয়েছে

বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, গতকাল রাশিয়ার হামলায় ইউক্রেনের অন্তত ৩জন বেসামরিক নাগরিক নিহত এবং আরও ৩৮ জন আহত হয়েছে।

কিয়েভের সরকার বলেছে, রুশ বাহিনী বিমান হামলা, ক্ষেপণাস্ত্র এবং ভারী কামান দিয়ে আংশিকভাবে দখলকৃত পূর্ব ডনেটস্ক অঞ্চলে রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ১৩টি শহর ও গ্রামকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে।

ইউক্রেন বলেছে, আংশিকভাবে রাশিয়ার দখলে থাকা জাপোরিঝিয়া অঞ্চলে বুধবার ড্রোনের ধ্বংসাবশেষে ২১ জন আহত হয়েছে এবং রাশিয়ার গোলাগুলির পরে খেরসনে আগুন ছড়িয়ে পড়েছে।

এদিকে ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের তৈরি ২০টি ড্রোনকে গুলি করে ভূপতিত করেছে। ড্রোনগুলো রাশিয়া কিয়েভ অঞ্চলকে লক্ষ্য করে নিক্ষেপ করেছিল।তবে তারা বলেছে, বৃহস্পতিবার ভোরে রাজধানীর চারটি এলাকায় ড্রোনের ধ্বংসাবিশেষ পড়ে।এতে আহত দুজন ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয় এবং এই ধ্বংসাবশেষের ফলে বেশ কয়েকটি বাড়ি ধ্বংস হয়।

ইউক্রেন বলেছে, অন্যত্র তাদের একটি ক্ষেপণাস্ত্র হামলায় একজন ঊর্ধ্বতন রুশ কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল ওলেগ সোকভ নিহত হয়েছেন। তিনি দক্ষিণ ইউক্রেনে কিয়েভের সাম্প্রতিক পাল্টা আক্রমণের বিরুদ্ধে মস্কোর বাহিনীর নেতৃত্ব দিচ্ছিলেন।

ইউক্রেন বলেছে, মঙ্গলবার ইউক্রেনীয় সামরিক বাহিনী ব্রিটেনের সরবরাহকৃত স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে বারদিয়ানস্ক শহরে আঘাত করা হলে সোকভ নিহত হন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক সোকভের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি।

 

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com