মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ট্রাকেরকন্টেইনারে শ্বাসরুদ্ধ হয়ে ৩৯ অভিবাসীর মৃত্যুর দায়ে একজনের ১২ বছরের কারাদণ্ড

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩, ৬.০৮ পিএম
  • ১৭৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক মানব পাচার চক্রের অংশ এক রোমানিয়ান ব্যক্তিকে ভিয়েতনামের ৩৯ জন অভিবাসীর মৃত্যুর জন্য ১২ বছরের বেশি কারাদণ্ড দেয়া হয়। ঐ অভিবাসীরা ২০১৯ সালে ইংল্যান্ড যাওয়ার পথে একটি ট্রাকের ট্রেলারে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়।

ওল্ড বেইলি নামে পরিচিত সেন্ট্রাল ক্রিমিনাল কোর্টে বিচারপতি নিল গার্নহাম বলেছেন, ইংল্যান্ডে আসার জন্য মরিয়া মানুষদের শোষণ করে বিপুল মুনাফা অর্জনকারী একটি অপারেশনে মারিয়াস মিহাই ড্রাঘিসি ছিলেন রিং লিডারের ডান হাত এবং “অত্যাবশ্যক অংশ”।

গার্নহাম বলেন, তারা যখন শ্বাস নিতে পারছিল না তখন তারা প্রিয়জনকে পাঠানোর জন্য যে বার্তা এবং রেকর্ডিংগুলো তৈরি করে সেগুলোতে “তারা যে মারা যাচ্ছিল তার স্বীকৃতি” পাওয়া যায়।

তথাকথিত ভিআইপি পরিষেবার জন্য ভিক্টিমরা প্রায় ১৩ হাজার পাউন্ড (১৬ হাজার ৭৭০ ডলার) প্রদান করেছিল। তারা ভেতরের তাপমাত্রা ১০০ ডিগ্রি ফারেনহাইট (৩৮ দশমিক ৫ সেন্টিগ্রেড) ছাড়িয়ে যাওয়ায় একটি ধাতব খুঁটি দিয়ে পাত্রে ছিদ্র করার বৃথা চেষ্টা করে। এরপর তারা মারা যায়।

প্রসিকিউটর বলেন, পালানোর কোনো পথ ছিল না এবং কেউই তাদের কান্নার শব্দ শুনতে পায়নি।

একজন কমবয়সী মা প্রিয়জনের কাছে একটি বার্তা লিখেছিলেন যা কখনো পাঠানো হয়নিঃ “সম্ভবত কন্টেইনারে মারা যাবো। আর শ্বাস নিতে পারবো না।

২৮ জন পুরুষ, ৮ জন নারী এবং তিন শিশু- এদের বয়স ১৫ থেকে ৪৪ বছরের মধ্যে। এদের প্রায় অর্ধেক উত্তর মধ্য ভিয়েতনামের এনগে আন প্রদেশের বাসিন্দা। নিহতদের মধ্যে একজন ইটভাটার শ্রমিক, একজন রেস্টুরেন্ট কর্মী, একজন মেনিকিওর টেকনিশিয়ান,একজন তরুণ বিউটিশিয়ান এবং একজন গ্র্যাজুয়েট ছিলেন।

যাতায়াতের খরচ দিতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়া ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেছেন, তারা ক্ষতির কবলে পড়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com