সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

সালমার নতুন গান ‘বন্ধু তোমায় ভালবাসি’

  • আপডেট সময় শনিবার, ২৪ জুন, ২০২৩, ২.১০ এএম
  • ২৩০ বার পড়া হয়েছে

 

আল সামাদ রুবেলঃ এবারের ঈদুল আজহায় ‘বন্ধু তোমায় ভালবাসি’ শিরোনামের একটি গান মুক্তি পেতে যাচ্ছে। গানটিতে কণ্ঠশিল্পী সালমার সঙ্গে জুটি বেঁধে কণ্ঠ দিয়েছেন পুলিশের উপপরিদর্শক (এসআই) এস আলম (শাহ আলম)।

এস আলম ঢাকার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা হিসেবে কর্মরত। এ পর্যন্ত তিনি ১০টি গানে কণ্ঠ দিয়েছেন। গত পাঁচ বছর ধরে তিনি গানে কণ্ঠ দিয়ে আসছেন।

এ বিষয়ে এস আলম গণমাধ্যমকে বলেন, কাজের ফাঁকে ভালবাসার জায়গা থেকে গান করার চেষ্টা করছি। এবার সালমার সঙ্গে কণ্ঠ দিলাম। এ গানটি আশা করি সবার ভালো লাগবে।

রোমান্টিক ফোক ধাঁচের এ গানটির গীতিকার মামুন আফনান রুমী। সুর করেছেন আকরাম খান। মিউজিকে ছিলেন প্রত্যয় খান।

এরই মধ্যে গানের সব প্রক্রিয়া শেষে সম্পাদনার কাজ চলছে। ঈদের আগেই দর্শক-শ্রোতাদের জন্য গানটি ইউটিউবে মুক্তি দেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com