সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

“তিন দিনব্যাপী থিয়েটার অ্যাপ্রিসিয়েশন কোর্স”

  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩, ১.৪০ এএম
  • ২১৭ বার পড়া হয়েছে

 

আল সামাদ রুবেলঃ বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় চলছে ৩ দিনব্যাপী থিয়েটার অ্যাপ্রিসিয়েশন কোর্স । গত ১১ জুন থেকে ১৩ জুন ২০২৩ পর্যন্ত চলা এ কোর্সে প্রশিক্ষক হিসেবে রয়েছেন অভিনেতা তারিক আনাম খান।
২য় দিনের আলোচনায় ওঠে আসে নাট্য সমালোচনা ও নাটক মুল্যায়নের প্রেক্ষিত। সেট, লাইট, কস্টিউম, প্রপস- এর যথাযথ ব্যবহার যেমন জরুরি তেমনি নাটকের বক্তব্য এসবের বাহুল্যতার কারনে যেন হারিয়ে না যায় কিংবা মনযোগ বিষয়বস্তু থেকে যেন সরে না যায় সেদিকে দৃষ্টি রাখার পরামর্শ দেন প্রশিক্ষক।

নাট্য সমালোচনার ক্ষেত্রে নাটকের লক্ষ্য হবে একটি গল্পের সাবলীল অভিনয়ের মাধ্যমে দর্শকের সামনে মূল বক্তব্য উপস্থাপন করা। দর্শক কোনভাবে যদি নাটকের বার্তার সাথে নিজেকে সম্পৃক্ত করতে না পারে নাট্য প্রযোজনার ক্ষেত্রে সেগুলোও চিহ্নিত করার বিষয়গুলোও আলোচনায় ওঠে আসে। অথ্যাৎ ঘটনা ও গল্পের সাথে লাইট ও সাউন্ডের সমন্বয়ে যেন একই ধরনের বার্তা নাটকে প্রকাশ পায় বলেও নাট্যসমালোচনায় বিষয়গুলো তুলে ধরেন প্রশিক্ষক তারিক আনাম খান।

থিয়েটার কর্মী, মঞ্চঅভিনেতা, সাংবাদিকসহ অ্যাপ্রিসিয়েশন কোর্সে অংশ নেন প্রায় ৪০ জন।
১৩ জুন ২০২৩ নাট্য সমালোচনা কর্মশালার শেষ দিন প্রশিক্ষণ শুরু হবে সকাল ১১ টা থেকে চলবে দুপুর ১.৩০ পর্যন্ত। ৩ দিনের এ প্রশিক্ষণ চলছে জাতীয় নাট্যশালার ৫০৭ নম্বর কক্ষে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com