সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

“রাষ্ট্রিয় স্বীকৃতি চায় ডিরেক্টরস গিল্ড”

  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ মে, ২০২৩, ১২.০৯ পিএম
  • ২৩৭ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ গত ১০ মার্চ ২০২৩ তারিখে টেলিভিশন নাটক নির্মাতাদের জাতীয় সংগঠন ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ এর নির্বাচন অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত কমিটির সাথে সৌজন্য সাক্ষাৎ ও সংগঠনকে বেগবান করার লক্ষ্যে মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাছান মাহমুদ,এমপি মহোদয়ের সাথে ২২ মে ২০২৩ দুপুর ১২ টায় বাংলাদেশ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের সভা কক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ এর নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ এর পক্ষ থেকে মাননীয় মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এরপর নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সংঙ্গে মাননীয় মন্ত্রী মহোদয়ের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। এরপর উক্ত সভায় সংগঠনের পক্ষে মাননীয় সভাপতি অনন্ত হিরা গুরুত্বপূর্ণ কিছু দাবি লিখিতভাবে উপস্থাপন করেন এবং মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী দাবি গুলোর গুরুত্ব অনুধাবন করে এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। উত্থাপিত দাবিগুলো হলো:

১.তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয় কর্তৃক গঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাষ্ট এ বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি এবং টেলিভিশন মাধ্যমে অভিনয় শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘ এর প্রতিনিধি থাকলেও টেলিভিশন মাধ্যমের নির্মাতাদের জাতীয় সংগঠন ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ এর কোন প্রতিনিধি নাই। এমতবস্থায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাষ্ট এ ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ এর একজন প্রতিনিধি অন্তভূক্ত করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি।

২.টেলিভিশন মাধ্যমে নির্মিত টেলিফিল্ম কে একটি আলাদা ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আওতায় অন্তর্ভূক্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি।

৩.টেলিভিশন মাধ্যমে কর্মরত নির্মাতাদের পেশাগত পরিচয়ের রাষ্ট্রিয় স্বীকৃতি প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি।

মাননীয় তথ্য সচিব মহোদয় জনাব হুমায়ুন কবির খন্দকারও সভায় উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ এর সম্মানিত সাধারণ সম্পাদক জনাব এস এম কামরুজ্জামান সাগর,সহ সভাপতি জনাব মনোজ সেনগুপ্ত, জনাব আশরাফুল আলম রন্টু,যুগ্ন সাধারণ সম্পাদক রাশেদা আক্তার লাজুক, অর্থ সম্পাদক জনাব আবু রায়হান মোঃ জুয়েল,সাংগঠনিক সম্পাদক জনাব শামীম রেজা জুয়েল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব জহির খান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জনাব সবুজ খান, দপ্তর সম্পাদক জনাব সাঈদ রহমান, কার্যনির্বাহী পরিষদের সদস্য জনাব দীন মোহাম্মদ মন্টু, জনাব গাজী আপেল মাহমুদ, জনাব ফিরোজ আহমেদ দুলাল, জনাব শাহীন মাহমুদ, জনাব নাসির উদ্দিন মাসুদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com