সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

পেঁয়াজের দাম না কমলে আমদানি করা হবে :বাণিজ্যমন্ত্রী

  • আপডেট সময় শুক্রবার, ১৯ মে, ২০২৩, ৭.৪৫ পিএম
  • ১৯৪ বার পড়া হয়েছে

দু-এক দিনের মধ্যে পেঁয়াজের দাম না কমলে আমদানি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। শুক্রবার (১৯ মে) সকালে রংপুরে দুই দিনের সফরে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।

এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, পেঁয়াজের দাম অনেক বেড়েছে। সেদিকে আমরা লক্ষ্য রাখছি। বর্তমানে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। যদি দু-একদিনের মধ্যে দাম না কমে তাহলে ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হবে।

এ সময় বাণিজ্যমন্ত্রী আরও বলেন, সরকার নির্ধারিত দামে চিনি বিক্রি করা হচ্ছে কি-না তা তদারকি করা হচ্ছে। আর কাঁচাবাজারের সবকিছু আমরা নিয়ন্ত্রণ করি না। গতানুগতিকভাবে বিশ্ব বাজারে বিভিন্ন দ্রব্যের দাম বেড়েছে, যেমন ডালের দাম বেড়েছে। কাঁচাবাজারের দাম ওঠা-নামা করে। বাজার তদারকিতে ভোক্তা অধিকার অধিদপ্তর কাজ করছে।

বৈশ্বিক সংকটকে কাজে লাগিয়ে অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছে বলে মন্তব্য করে মন্ত্রী বলেন, ডলারের দাম উর্ধ্বমুখী থাকায় সবকিছুর দামই বেশি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com