শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ সমঝোতা স্মারকের শর্তাবলী পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে :ইরান ইনফান্তিনোর সমালোচনা করায় ফিফার সিওও বরখাস্ত! দুইশ’র বেশি মার্কিন ড্রোন-যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক মেজর মো. সাদিকুল হক

কেরানীগঞ্জে গ্যারেজে আগুনে পুড়ে ছাই হলো ২০টি গাড়ি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০, ১০.৩৯ পিএম
  • ৫০১ বার পড়া হয়েছে

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনায় মাইক্রোবাস, প্রাইভেটকার ও লেগুনাসহ ২০টি গাড়ি পুড়ে গেছে।

হাসনাবাদ এলাকায় বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে এ আগুন আগে। পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থালে পৌঁছে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ জামান জানান, একটি ছয় তলা ভবনের নিচ তলা গ্যারেজ হিসেবে ভাড়া দেয়া। সেখানে স্থানীয় লোকজন তাদের গাড়ি রাখতেন। আজ বিকালে হঠাৎ করে সেখানে আগুন লাগলে এলাকাবাসী পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়।

পোস্তগোলা ফায়ার সার্ভিসের উপপরিচালক মহাসিন বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com