মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

নরওয়ের সরকার ১৫ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করছে

  • আপডেট সময় শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩, ১১.১৬ এএম
  • ১৮৪ বার পড়া হয়েছে

নরওয়ের সরকার বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বলেছে, তারা ১৫ জন রুশ কূটনীতিককে তাদের দেশ থেকে বহিষ্কার করছে। অসলোতে রুশ দূতাবাসে কাজ করার সময় এই ১৫ জন গুপ্তচরবৃত্তি করেছেন বলে সন্দেহ করা হচ্ছে।

নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী অ্যানিকেন হুইটফেল্ড বলেন, “নরওয়েতে রুশ গোয়েন্দা তৎপরতার সুযোগ কমাতে এবং আমাদের জাতীয় স্বার্থ সুরক্ষিত করার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ”।

হুইটফেল্ড বলেন, যেসব রুশকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে তাদেরকে “স্বল্প সময়ের মধ্যে নরওয়ে ত্যাগ করতে হবে এবং নরওয়ের ভিসার জন্য আবেদনকারী গোয়েন্দা কর্মকর্তাদের আমরা ভিসা দিব না”।

নরওয়ে সরকার বলেছে বহিষ্কৃত কূটনীতিকদের কার্যকলাপ “তাদের কূটনৈতিক মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়”।

পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, অসলো “রাশিয়ার সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক চায় এবং নরওয়েতে রুশ কূটনীতিকদের আমরা স্বাগত জানাই”।

রাশিয়ার তাস ও আরআইএ নভোস্তি সংবাদ সংস্থার খবর অনুযায়ী, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রক বলেছে, মস্কো নরওয়ের এ পদক্ষেপের জবাব দেবে।

এক বছর আগে নরওয়ে তিনজন রুশ কূটনীতিককে বহিষ্কার করেছিল। যাদের কি না গোয়েন্দা কর্মকর্তা হিসেবে শনাক্ত করা হয়েছিল।

.রাশিয়ার একটি গোয়েন্দা সংস্থার পক্ষে কাজ করার জন্য মিথ্যা নাম ও পরিচয় ব্যবহার করার অভিযোগে গত বছর নরওয়েজিয়ান পুলিশ সিকিউরিটি সার্ভিস এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com