মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

জেরুজালেম দিবস উপলক্ষে তেহরানে বিক্ষোভ মিছিল

  • আপডেট সময় শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩, ১১.১২ এএম
  • ১৮৮ বার পড়া হয়েছে

জেরুজালেম দিবস উপলক্ষে শুক্রবার রাজধানী তেহরানে হাজার হাজার ইরানি বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভকারীদের কেউ কেউ “আমেরিকা নিপাত যাক এবং ‘ইসরাইল নিপাত যাক” বলে স্লোগান দেয়।

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঐ সমাবেশে অংশ নেন। ১৯৭৯ সালে ইরানের ইসলামিক বিপ্লবের পর থেকে আল-কুদস দিবস নামে পরিচিত সমাবেশগুলো সাধারণত মুসলমানদের পবিত্র রমজান মাসের শেষ শুক্রবারে অনুষ্ঠিত হয়ে আসছে।

জেরুজালেম আরবি নাম আল-কুদস এবং ঐ শহরটি ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের কেন্দ্রবিন্দু। ১৯৬৭ সালে মধ্যপ্রাচ্য যুদ্ধে ইসরাইল পূর্ব জেরুজালেম দখল করে নেয় এবং শহরটিকে তার রাজধানীর সাথে সংযুক্ত করে। ওদিকে ফিলিস্তিনিরা জেরুজালেমের পূর্বাঞ্চলকে ভবিষ্যৎ রাজধানী হিসেবে দেখতে চায়।

জেরুজালেম ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান যেখানে আল-আকসা মসজিদ অবস্থিত। অন্যদিকে ইহুদিদের কাছে জেরুজালেমের এই স্থানটি টেম্পল মাউন্ট হিসাবে ইহুদি ধর্মের সবচেয়ে

রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে যে রাইসি বলেন, শুক্রবারের সমাবেশগুলো থেকে এটাই প্রতিমান যে আল-কুদসের মুক্তি প্রত্যাশার চেয়েও খুব নিকটে। এতে আরও মনে হয় , ইসরাইলের বিরুদ্ধে লড়াইরত ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠীগুলো একা নয়। তিনি ইসরাইল এবং উপসাগরীয় কয়েকটি আরব রাষ্ট্রের মধ্যেকার সম্পর্ক স্বাভাবিক করায় নিন্দা জানিয়ে বলেন, এটা এই অঞ্চল বা ইসরাইলের জন্য নিরাপত্তা বয়ে আনবে না।

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ কালিবাফ বিক্ষোভকারীদের বলেন, ইসরাইল ঐ অঞ্চলের সমস্যার ‘মূল’ এবং ফিলিস্তিনি জঙ্গিরা ইসরাইলের পরিকল্পনায় বাধা দিচ্ছে।

কয়েক মাস ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভে কেঁপে ওঠার পর এটিই ছিল আল-কুদস দিবসের প্রথম সমাবেশ । ইরানের কঠোর ইসলামিক পোশাক নীতি বা কোড লঙ্ঘনের অভিযোগে গত সেপ্টেম্বরে ২২ বছর বয়সী এক কুর্দি-ইরানি নারীর মৃত্যুর পর ক্রমাগত বিক্ষোভ চলে।

শুক্রবার তেহরানের বিক্ষোভকারীরা ১০টি ভিন্ন ভিন্ন দিক থেকে এসে তেহরান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মিছিল করে এবং শুক্রবার দুপুরে জুম্মার নামাজের মধ্যদিয়ে সমাবেশের সমাপ্তি ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com