মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

যুক্তরাজ্য আটকে পড়া বিদেশী নাগরিকদের ভিসার মেয়াদ বাড়াবে

  • আপডেট সময় বুধবার, ২৫ মার্চ, ২০২০, ৯.৩৪ পিএম
  • ৩১৭ বার পড়া হয়েছে

যুক্তরাজ্য কোভিড-১৯ ভাইরাস মহামারীর কারনে যেসব বিদেশী নাগরিক তাদের দেশে ফিরে যেতে পারেননি তাদের ভিসার মেয়াদ বৃদ্ধি করবে।
ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী প্রিতি প্যাটেল মঙ্গলবার এক ঘোষণায় বলেন, গত ২৪ জানুয়ারির পর যাদের ছুটির মেয়াদ শেষ হয়ে গেছে এবং ভ্রমন নিষেধাজ্ঞা বা স্বেচ্ছা-বিচ্ছিন্ন থাকার কারণে যারা বৃটেন ত্যাগ কতে পারেননি, তাদের জন্য ভিসার মেয়াদ বৃদ্ধির সুযোগ প্রযোজ্য হবে। আজ এখানে ব্রিটিশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩১ মে পযর্ন্ত ভিসার মেয়াদ বৃদ্ধি করা হবে, তবে আরো সময়ের প্রয়োজন হলে নিয়মিত পর্যালোচনার অধীন রাখা হবে। যুক্তরাজ্য হচ্ছে বাংলাদেশী প্রবাসী, দক্ষ শ্রমিক এবং শিক্ষার্থীদের সবচেয়ে পুরানো ও বৃহৎ দেশগুলোর অন্যতম।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাজ্য সরকার প্রক্রিয়াটি যথাসম্ভব সহজতর করার জন্য কোভিড-১৯ ইমিগ্রেশন টীম গঠন করছে। প্রয়োজনে যে কেউ তার ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার বিষয়টি জানাতে CIH@homeoffice.gov.uk  ঠিকানায় ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন এবং তার ভিসার মেয়াদ বৃদ্ধি করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী প্রিতি প্যাটেল বলেন, করোনা ভাইরাস কোভিড-১৯ ছড়িয়ে পড়ায় ফ্লাইট বাতিল হওয়ায় এবং সীমান্তে নিষেধাজ্ঞা থাকায় অনেক বিদেশী নাগরিক দেশে ফিরতে পারেননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com