মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী

সম্মানিত যাকাত আদায় না করায় ক্ষতি…

  • আপডেট সময় সোমবার, ৩ এপ্রিল, ২০২৩, ১০.১৩ পিএম
  • ২৪৯ বার পড়া হয়েছে
হযরত মাওলানা মুহম্মদ আবুল বাশারঃ সকল প্রশংসা মহান আল্লাহ পাক উনার জন্য।সাইয়্যিদুল মুরসালীল ইমামুল মুরসালীন নূরে মুজাসসাম রাসূলে পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরুদ শরীফ ও সালাম। পবিত্র যাকাত-উশর সম্মানিত দ্বীন ইসলাম উনার ৫টি স্তম্ভের মধ্যবর্তী একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। অর্থাৎ মালী ফরয ইবাদত। যারা পবিত্র যাকাত ফরয হওয়ার পরও পবিত্র যাকাত আদায় করবে না তারা অবশ্যই ৪টি ক্ষতির সম্মুখীন হবে।
প্রথমতঃ তাদের ধন-সম্পদ নষ্ট হবে :কেননা পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, “যমীনে-পানিতে যত আযাব-গযব বা ধন-সম্পদ বিনষ্ট হয় তা একমাত্র পবিত্র যাকাত না দেয়া বা আদায় না করার কারণে।দ্বিতীয়তঃ হালাল সম্পদের সাথে হারাম মিশ্রিত হয় :যাকাত হচ্ছে গরিবের হক্ব। যা ধনীদের জন্য হারাম। কাজেই যাকাত না দিলে গরিবের হক্ব তার অন্যান্য হালাল সম্পদের সাথে মিশ্রিত হয়ে সম্পূর্ণ সম্পদকে হারামে রূপান্তরিত করে দেয়।তৃতীয়তঃ নামায কবুল হয় না:পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, “যে ব্যাক্তি যাকাত দেয় না তার নামায কবুল হয় না।” মূলত শুধু নামায নয়, বরং তার কোনো ইবাদতই  কবুল হবে না। কারণ এক পয়সা হারাম খেলে চল্লিশ দিন কোনো ইবাদত কবুল হয় না। যাকাত না দিলে যেহেতু যাকাতের মাল মিশ্রিত হয়ে তার সম্পূর্ণ মালই হারাম হয়ে যায়। সেই হারাম সম্পদ খেয়ে ইবাদত করলে তা কিভাবে কবুল হবে? কারণ ইবাদত কবুলের পূর্ব শর্ত হচ্ছে হালাল রিযিক ভক্ষণ করা।চতুর্থতঃ ধ্বংস ও জাহান্নামী হওয়ার কারণ :যারা যাকাত আদায় করে না তাদের প্রতি মহান আল্লাহ পাক তিনি এবং উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহু ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা জিহাদ ঘোষণা করেন। আর উনারা যাদের প্রতি জিহাদ ঘোষণা করেন তাদের ধ্বংস ও জাহান্নামী হওয়া ব্যতীত কোনো পথ নেই।মহান আল্লাহ পাক তিনি যাদের উপর সম্মানিত যাকাত ফরয করেছেন তাদেরকে সঠিকভাবে যাকাত আদায় করে উপরোক্ত ক্ষতি ও ধ্বংস হতে হিফাযত করুন। (আমীন)
সুতরাং পবিত্র যাকাত, ফিতরা, উশর, দান-ছদকা, মান্নত দান করুন-রাজারবাগ শরীফের মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসার ইয়াতিম খানা ও লিল্লাহ বোর্ডিং -এ। অতএব যামানার ইমাম ও মুযতাহিদ রাজারবাগ শরীফের হযরত মুজাদ্দিদে আযম মুরশিদ কিবলা আলাইহিস সালাম উনার উসিলায় সম্মানিত যাকাত আদায় করার তাওফিক দান করুন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com