সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

আয়ারল্যান্ডকে ১০ উইকেটে হারালো টাইগাররা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ৯.০০ পিএম
  • ২০২ বার পড়া হয়েছে

সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বালবির্নি ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। বাংলাদেশকে পাঠায় ফিল্ডিংয়ে। তবে ফিল্ডিংয়েও ঝলক দেখায় টাইগাররা। তাসকিন-হাসান-এবাদত ঝড়ে একে একে উড়ে যায় আইরিশ উইকেট। হাসান মাহমুদ একাই উইকেট নেন পাঁচটি। যেকারণে ১০২ রানের টার্গেট দিয়েই সন্তুষ্ট হতে হয়েছে আইরিশদের। এদিকে ১০২ রানের টার্গেটে খেলতে নেমে কোনো উইকেট না হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা। মাত্র ১৩ ওভার এক বল খেলেই ১০২ রান করে ফেলে বাংলাদেশ।

সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় দুপুর ২টায়। বাংলাদেশ দলে একটি পরিবর্তনের মধ্যদিয়ে শুরু হয় ম্যাচ। ইয়াসির রাব্বির পরিবর্তে দলে স্থান পান মেহেদি হাসান মিরাজ।

ব্যাট করতে নেমে মাত্র ২৬ রানে পর পর ৪ উইকেট হারিয়ে রীতিমতো নাজেহাল হয়ে পড়ে আয়ারল্যান্ড।

পঞ্চম ওভার পেরিয়ে প্রথম উকেট পান হাসান। এরপর নবম ওভারে আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন হাসান। এবার তার শিকার হ্যারি ট্যাক্টর।

পরের ওভারে হাসানের সঙ্গে যোগদেন তাসকিন আহমেদ। অ্যান্ডি বার্লবির্নিকে ক্যাচ ইউট করেন তিনি। এভাবে মাত্র ২৬ রানেই টপ অর্ডারের ৪ ব্যাটারকে হারায় আয়ারল্যান্ড।

এরপর ডানহাতি পেসার এবাদত টানা দুই বলে তুলে নিয়েছেন আইরিশদের ২ উইকেট। ১৯তম ওভারে লরকান টাকার (৩১ বলে ২৮) এবাদতের দুর্দান্ত এক ডেলিভারিতে এলবিডব্লিউ হন। পরের বলে জর্জ ডকরেলকে (০) দাঁড়ানোর আগেই বোল্ড করে দেন এবাদত।

একে একে ধস নামে আইরশদের ব্যাটিং লাইনআপে। মাত্র ১০১ রানে সব উইকেট হারিয়ে ফেলেন আয়ারল্যান্ড ।

টস জিতে আগের দুই ম্যাচে বাংলাদেশকে ব্যাট করতে পাঠানোর পর আয়ারল্যান্ড বুঝেছিলো, সম্ভবত আগে ব্যাট করলেই বেশি রান করা যায়। সে কারণেই তৃতীয় ম্যাচে আজ টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে তারা। তবে সে আশায় গুড়ে বালি। একশ হওয়ার আগেই আট উইকেট হারিয়ে ফেলে আয়ারল্যান্ড ।

এরপর টর্গেট রান ১০২ করতে নেমে খুব একটা সময় লাগেনি বাংলাদেশের। মাত্র ১৩ ওভার এক বলেই স্কোর ঠেকে ১০২ রানে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com