বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মাদারীপুরে বেপরোয়া গতিতে প্রাণ গেলো ১৯ জনের : তদন্ত কমিটির রিপোর্ট

  • আপডেট সময় বুধবার, ২২ মার্চ, ২০২৩, ৫.১৩ পিএম
  • ১৯৪ বার পড়া হয়েছে

মাদারীপুর জেলার শিবচরে এক্সপ্রেসওয়েতে ১৯ জনের প্রাণহানির ঘটনায় গঠিত তদন্ত কমিটির রিপোর্ট প্রদান করা হয়েছে। মঙ্গলাবার রাত সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের কাছে রিপোর্ট জমা দেয় সদস্যরা।
বুধবার দুপুরে তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরা জানান, ইমাদ পরিবহনের বেপরোয়া গতি, বাসটির ফিটনেস না থাকা ও মহাসড়ক পিচ্ছিল থাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে তদন্তে উঠে এসেছে।
এছাড়া প্রতিটি গাড়ির ফিটনেস নিশ্চিত করা ও চালকের বৈধ লাইসেন্স থাকা বাধ্যতামূলকসহ ১৪টি সুপারিশ করে কমিটি। পাশাপাশি একমুখি রাস্তায় কমপক্ষে তিন লেন দিয়ে একসাথে গাড়ি চলাচলের কথাও উল্লেখ করা হয়েছে।
গত রোববার খুলনা থেকে রাজধানী ঢাকাগামী ইমাদ পরিবহনের যাত্রীবাহী বাস যাত্রাবাড়ি-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের কুতুবপুরে আসলে নিয়ন্ত্রণ হারালে ১৯ জনের প্রাণহানি হয়। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজনকে ভর্তি হয় ঢাকা মেডিকেলে। নিহতদের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার ও আহতদের চিকিৎসার জন্য ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয় জেলা প্রশাসন। এই ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরাকে প্রধান করে ৪ সদস্যদের তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ও তদন্ত কমিটির সদস্য মো. মনিরুজ্জামান ফকির জানান, ঘটনার দিন শিবচর হাইওয়ে পুলিশের সার্জেন্ট জয়ন্ত সরকার শিবচর থানায় ইমাদ পরিবহন কর্তৃপক্ষকে দায়ে করে একটি মামলা করেন। এখনো কেউ গ্রেফতার না হলে মামলার তদন্তের অগ্রগতি হয়েছে, খুব শিগগিরই মামলাটি আলোর মুখ দেখবে। এছাড়া এই দুর্ঘটনায় চালক ও হেলফার মারা যাওয়ায় আইনিপ্রক্রিয়ায় একটু বিলম্ব হচ্ছে।
মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, তদন্ত কমিটির রিপোর্ট হাতে পেয়েছি। ঘটনার কারণ ও সুপারিশ করা ১৪টি বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে। ভবিষ্যতে বিভিন্ন দপ্তরের সহযোগিতায় দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com