সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

ভাঙ্গায় এক ব্যবসায়ী ৩ দিন যাবৎ অপহৃত, গুম ও মুক্তিপনের অভিযোগ

  • আপডেট সময় মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ৮.০৪ এএম
  • ২৩৪ বার পড়া হয়েছে

ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় এক আইসক্রীম ফ্যাক্টরীর মালিককে ৩ দিন ধরে অপহরন করেছে একটি চক্র। শনিবার (১৮মার্চ) বিকেলে ভাঙ্গা থেকে ফরিদপুর বোনের বাসায় যাওয়া পথে সে অপহৃত হয়। অপহৃত ব্যবসায়ী ভাঙ্গা উপজেলার বামনকান্দা গ্রামের লুৎফর মুন্সির ছেলে মো: তুহিন মুন্সী(৩২)। এঘটনায় পুলিশ ও ডিবি ব্যবসায়ীকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

অপহৃত ব্যবসায়ীর বাবা লুৎফর মুন্সি অভিযোগ বলেন, গত শনিবার বিকাল আনুমানিক ৪ টার সময় তুহিন ভাঙ্গা থেকে মোটর সাইকেল যোগে ফরিদপুর বোনের বাসায় রওনা হয়। সন্ধ্যার পর তার ফোন বন্ধ পাওয়া গেলে তখন বিভিন্ন স্থানে খোঁজা খুজি শুরু করি। রাতে তুহিনের ব্যবহৃত মটর সাইকেলটি ফরিদপুর শহরে কমলাপুর রাস্তার উপর পাওয়া যায়। পরদিন রোববার সকালে আমি লুৎফর মুন্সি বাদি হয়ে ফরিদপুর সদর থানায় ও ডিবি কার্যালয়ে একটি অভিযোগ দায়ের করি। পরে পুলিশ ও ডিবি মিলে তুহিনকে উদ্ধারের চেষ্টা করছে। তবে আমার অভিযোগ একটি চক্র আমার ছেলেকে মোটা অংকের টাকার জন্য অপহরন পর গুম করে মুক্তিপন চাচ্ছে ।
এব্যাপারে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশীদ জানান, অপহরণ ও গুম সংক্রান্ত বিষয় কোতয়ালী থানায় একটি অভিযোগ দেন নিখোঁজ যুবকের পরিবার। পরে অভিযোগের বিষয়টি ফরিদপুরের কোতয়ালী থানা পুলিশ ডিবিকে অবহিত করা হলে আমরা তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে উদ্ধারে কাজ করছি। তবে অপহরণ ও গুম কি-না সেটাও খতিয়ে দেখে সত্যিটা উদঘাটনের চেষ্টা করছি। আশা করছি, আমরা দ্রুতই ওই যুবককে জীবিত উদ্ধার করতে সক্ষম হবো। তবে এঘটনায় ২ জনকে জিজ্ঞেসা করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com