সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

নওগাঁয় ৪৯কেজি গাঁজাসহ আটক ছয়

  • আপডেট সময় সোমবার, ১৩ মার্চ, ২০২৩, ৭.৪৩ পিএম
  • ২১৫ বার পড়া হয়েছে
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ৪৯ কেজি গাঁজা ও এক নারীসহ ৬ জনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। সোমবার (১৩ মার্চ) ভোরে নওগাঁ শহরের বরুনকান্দি বাইপাস মোড়ে তাদের আটক করা হয়। আটকরা হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকার বাসীন্দা। সকাল ৯টায় সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়।নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক লোকমান হোসেন বলেন, আটকরা আন্তঃজেলা মাদক কারবারির সদস্য। তারা হবিগঞ্জ জেলা থেকে নওগাঁর ওপর দিয়ে চাপাইনবাবগঞ্জের আড্ডা যাওয়ার কথা ছিল। একটি মাইক্রোবাসের সিলিন্ডার কেটে তার ভিতরে ও মাইক্রোবাসের বডির ভেতরে অভিনব কায়দায় গাঁজাগুলো রাখা ছিল। গোপন সংবাদে জানার পর ভোরে শহরের বরুনকান্দি বাইপাস মোড়ে অভিযান চালিয়ে মাইক্রোবাসটি থামিয়ে তল্লাশি করা হয়। অভিনব কায়দায় গাঁজাগুলো রাখা ছিল। পরে ওজন করে ৪৯ কেজি গাঁজাসহ মাইক্রোবাসটি জব্দ করা হয়।
তিনি বলেন, আটকরা টাকার বিনিময়ে ভাড়া করে পরিবারের সদস্য হিসেবে পরিচয় দিয়ে গাঁজা বহন করতো। দেখে বুঝার উপার নাই তারা পরিবারের সদস্য না। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com