সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

নওগাঁয় পুলিশ পরিচয়ে ছাত্রীকে দেখতে এসে যুবক শ্রীঘরে,একজন পলাতক

  • আপডেট সময় রবিবার, ১২ মার্চ, ২০২৩, ৯.০১ পিএম
  • ২২৫ বার পড়া হয়েছে
সোহেল রানা,নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা পুলিশ পরিচয়ে এক কলেজ ছাত্রীকে বিয়ে করতে এসে সোহেল রানা (২৪) নামে এক প্রতারককে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী ছাত্রী আনিকা (১৯) স্থানীয় একটি কলেজের ইন্টারমিডিয়েটের শিক্ষার্থী। শনিবার রাতে উপজেলার দিবরদিঘী এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় রবিবার সকালে ওই ছাত্রীর বাবা আলমগীর হোসাইন বাদী হয়ে থানায় একটি প্রতারনার মামলা দায়ের করেন। এ ঘটনায় আরেকজন পলাতক রয়েছে। সোহেল রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের লোকমান মিয়ার ছেলে।
পত্নীতলা থানার এসআই জাফর আহমেদ বলেন, সোহেল রানা বেশ কয়েক মাস যাবত মোবাইল ফোনে পত্নীতলা উপজেলার দিবরদিঘী ইউনিয়নের মহদিপুর গ্রামের আলমগীর হোসাইনের মেয়ে আনিকার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। প্রেম সম্পর্কের ধারাবাহিকতায় শনিবার বিকেলে মেয়েকে দেখতে মেয়ের বাড়িতে আসেন তিনি। এ সময় তিনি পুলিশের পোশাক পড়েছিলেন। মেয়ের দেখার এক পর্যায়ে তার কথা-বার্তায় সন্দেহজনক হলে থানা পুলিশকে খবর দেয় মেয়েটির পরিবার। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি ভুয়া পুলিশ বিষয়টি স্বীকার করেন। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়েছে।
সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব বলেন, মেয়ের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com