সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

রমনা থেকে ২০০০ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩, ৪.৩৪ পিএম
  • ২১৯ বার পড়া হয়েছে

রাজধানীর রমনা মডেল থানা এলাকা থেকে ২০০০ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা-বিভাগ। গ্রেফতারকৃতের নাম  আফতাব মিয়া।

বুধবার (৮ মার্চ ২০২৩ খ্রি.) দুপুর ৩:৪০টায় রমনা মডেল থানার শান্তিনগর মোড় এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করে গোয়েন্দা-উত্তরা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।

এ সংক্রান্তে সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের টিম লিডার সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমান ডিএমপি নিউজকে বলেন, একজন মাদক কারবারি রমনা মডেল থানার শান্তিনগর মোড় এলাকার শান্তিনগর প্লাজার সামনে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ২০০০ পিস ইয়াবাসহ আফতাবকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃত আফতাব সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে বিভিন্ন কৌশলে  ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতো।

গ্রেফতারকৃত আফতাবের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান এ গোয়েন্দা কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com