সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

বিশ্ব নারী দিবসে বৈশাখী টেলিভিশনের আয়োজন

  • আপডেট সময় বুধবার, ৮ মার্চ, ২০২৩, ১.০৮ পিএম
  • ২৩৮ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ বিশ্ব নারী দিবসে বৈশাখী টেলিভিশনের পর্দা সাজানো হয়েছে নানা অনুষ্ঠান দিয়ে। বিগত ১০ বছর ধরে নারী দিবসে নানা আয়োজন করে আসছে বৈশাখী টেলিভিশন। এবারও তার ব্যত্যয় হবে না বলে জানালেন বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন। বৈশাখী টিভি পর্দায় আয়োজনের পাশাপাশি নিজস্ব কার্যালয়েও থাকবে বিশেষ আয়োজন। এ উপলক্ষে বর্ণিল আলোয় সাজবে বৈশাখী ভবন। আমন্ত্রিত অতিথি হিসেবে থাকবেন সম্মানীত কয়েকজন নারী ব্যক্তিত্ব। ৮ মার্চ বিকাল ৩.০০টায় বৈশাখী ভবনে কেক কাটার মধ্য দিয়ে শুরু হবে নারী দিবসের আনুষ্ঠানিকতা। নারী স্টাফদের মাঝে উপহার সামগ্রী বিতরণসহ আনন্দমুখর পরিবেশ বিরাজ করবে সারাদিন। বিকালে সাড়ে তিনটায় থাকবে জনপ্রিয় শিল্পী ও বৈশাখী টিভির সহকর্মীদের অংশগ্রহণে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। এদের মধ্যে অনন্যা আচার্য্য, মিথিলা মল্লিক, প্রান্তি, সুলতানা নাসরিন পিংকী প্রমূখ।
মামুন আব্দুল্ল¬াহর প্রযোজনায় সকাল ৭টা ৪৫ মিনিটে দেশের গান নিয়ে প্রচার হবে ‘জন্মভূমি’। লিটু সোলায়মানের প্রযোজনায় সকাল ৮টা ২০ মিনিটে নারী দিবসের স্পেশাল বৈশাখীর সকালের গানে অংশ নিবেন চম্পা বনিক, লিজা, ইয়াসমিন লাবন্য, নন্দিতা, লুইপা, হৈমন্তী রক্ষিত, উপমা প্রমূখ। সকাল ৯টা ১০ মিনিটে আলমগীর রাসেলের প্রযোজনায় পুরনো দিনের সিনেমার গান নিয়ে প্রচার হবে মিউজিক এ্যালবাম।
দুপুর ১.০০টায় চিত্রনায়িকা তানহা তাসনিয়ার উপস্থাপনায় এবং শাহ আলমের প্রযোজনায় চলচ্চিত্রের গান নিয়ে প্রচার হবে ‘শুধু সিনেমার গান’।
রাত ১০.০০টায় প্রচার হবে বিশেষ নাটক ‘বিরতিহীন নারী’। অভিনয় করেছেন নাদিয়া আহমেদ, মাজনুন মিজান, শেলী আহসান, পিয়া প্রমুখ।
দিবসটি উপলক্ষে বৈশাখী টেলিভিশনে প্রচার হবে ৩টি সিনেমা। সকাল ১০টা ১০ মিনিটে প্রচার হবে ‘মেয়েরাও মানুষ’। অভিনয়ে- জসিম, ঋতুপর্ণা, চাঙ্কি পান্ডে, শাবানা প্রমুখ। বিকাল ৩.৩৭ মিনিটে রয়েছে ‘সুন্দরী বধূ’। অভিনয়ে- রিয়াজ, শাবনূর, রাজীব প্রমুখ। রাত ১২টায় দেখানো হবে ‘ম্যাডাম ফুলি’। অভিনয়ে- সিমলা, আলেকজান্ডার বো, ববিতা, ফরীদি প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com