সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে হাতপা বাধা অবস্থায় ৭ম শ্রেণির ছাত্রের মরদেহ উদ্ধার

  • আপডেট সময় সোমবার, ৬ মার্চ, ২০২৩, ১২.৫৭ এএম
  • ২০৫ বার পড়া হয়েছে

 

গীতি গমন চন্দ্র রায় গীতি,
স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৩নং হোসেন গাঁও ইউনিয়নের রামরাই দিঘির পুর্ব পাশে ভুট্টা ক্ষেত থেকে সাইফুল ইসলাম(১৪)নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মরদেহ উদ্ধার প্রাক্কালে লাশের হাত পা বাধা ছিল বলে জানা যায়। উদ্ধার করা হয়।

উক্ত মরদেহ হরিপুর উপজেলার এক ৭ম শ্রেণির কিশোর।নিখোঁজ- সাইফুল ইসলাম হরিপুর উপজেলার পূর্ব দামোল গ্রামের নুর ইসলাম ছেলে ও চৌরঙ্গী রণহাট্টা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ১ জন ছাত্র।

তথ্য সূত্রে জানা গেছে,সাইফুলের মুখে কাপড় পেঁচিয়ে হাতে পায়ে দড়ি বেঁধে ফেলা রাখা হয়েছে ভুট্টা ক্ষেতের এক পাশে।ঐ এলাকার স্থানীয় নারীরা ঘাস তুলতে এসে তার লাশ দেখতে পায়।পরে খবর পেয়ে পুলিশ লাশের প্রাথমিক সুরতহাল তৈরি করে লাশটি থানায় নিয়ে আসেন।

সে সময়,সাইফুলের বাবা নুর ইসলাম বলেন, ‘২৮শে ফেব্রুয়ারি-২০২৩ বিকেলে হরিপুর উপজেলার চৌরঙ্গী বাজার থেকে সাইফুল তার ব্যাটারিচালিত-অটো গাড়িতে করে দু’জন যাত্রী নিয়ে কাঁঠালডাঙ্গী বাজারের উদ্দেশে রওনা দেন।সাইফুল রাতে বাড়ি ফিরতে দেরি করায় পরিবারের লোকজন তাকে মোবাইল ফোনে কল করলে ফোনটি বন্ধ পান।

এ বিষয়ে নুর ইসলাম হরিপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন।রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)গুলফামুল ইসলাম জানান,ভুট্টাক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ।ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর আসল রহস্য বুঝা যাবে।এ বিষয়ে থানায় মামলা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com