মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

গ্রীসের উত্তরাঞ্চলে যাত্রীবাহী ট্রেন ও মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ

  • আপডেট সময় সোমবার, ৬ মার্চ, ২০২৩, ১২.১৯ এএম
  • ২২২ বার পড়া হয়েছে

গ্রীসের উত্তরাঞ্চলে যাত্রীবাহী ট্রেন ও মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা ৮৫।

গ্রীসের রাজধানী এথেন্স থেকে প্রায় ৩৮০ কিলোমিটার উত্তরে টেম্পে শহরের কাছে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। একই সময়ে যাত্রীবাহী ট্রেনটি এথেন্স থেকে উত্তরে থেসালোনিকি শহরের দিকে আর মালবাহী ট্রেনটি থেসালোনিকি থেকে দক্ষিণে লারিসা শহরে যাচ্ছিল। এই সংঘর্ষে অন্তত তিনটি যাত্রীবাহী গাড়ি লাইনচ্যুত হয়ে আগুনে পুড়ে যায়।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় অক্ষত বা সামান্য আহত প্রায় ২৫০ জন যাত্রীকে বাসে করে থেসালোনিকিতে নিয়ে যাওয়া হয়েছে। যাত্রীবাহী ট্রেনটিতে মোট ৩৫০ জন যাত্রী ছিল।

ঘটনাস্থলে ধ্বংসাবশেষের মধ্যে আটকা পড়া আরও যাত্রীর সন্ধানে ১৭টি গাড়ি ও ৪০টি অ্যাম্বুলেন্সসহ কমপক্ষে ১৫০ জন দমকলকর্মী মোতায়েন করা হয়েছে।

গ্রীসের ফায়ার সার্ভিস জানিয়েছে, ৬৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ছয়জনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।

ফায়ার সার্ভিসের মুখপাত্র ভাসিলিস ভার্থাকোজিয়ানিস রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, “দুটি ট্রেনের সংঘর্ষের তীব্রতার ফলে, খুব কঠিন পরিস্থিতিতে” উদ্ধার কাজ চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com