শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা ভারতের দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীকে আটক করেছে দিল্লি পুলিশ বাতিল হলো বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের ভিসানীতি সিলেটে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসন শূন্য হয়েছে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কনিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী বিয়ের প্রলোভনে গৃহবধূকে নদীতে নিয়ে ধর্ষণ   করলেন আপন দুই ভাই!  ইউরোপ সফর শেষে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত আরিফ হোসেন শামীম

ঠাকুরগাঁওয়ে পুলিশ মেমোরিয়াল দিবস উপলক্ষে স্মৃতিস্তম্ভে পুষ্প স্তবক অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় শুক্রবার, ৩ মার্চ, ২০২৩, ৯.৫৩ এএম
  • ২২৯ বার পড়া হয়েছে

 

 

গীতি গমন চন্দ্র রায় গীতি,
স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁওয়ের পুলিশ লাইন্স মাঠে পুলিশ মেমোরিয়াল দিবস পালিত হয়।জানা যায়,দেশের অভ্যন্তরীন নিরাপত্তা বিধান,আইনশৃঙ্খলা ও জনগনের জানমাল রক্ষার মতো ঝুকিপূর্ণ দায়িত্বপালন করে থাকেন পুলিশ সদস্যরা।দেশের যেকোনো প্রোয়োজনে ও সংকটে নিজের জীবন উৎসর্গ করতেও কুন্ঠাবোধ করেন না তাঁরা। কর্তব্য পালনকালে প্রতিবছর অনেক পুলিশ সদস্য আহত ও নিহত হন।

সেই সব আত্মত্যাগের মহান দৃষ্টান্ত পুলিশ বাহিনীর জন্য গৌরব ও সম্মানের।তাই বাংলাদেশ পুলিশ ২০১৭ সালের ১ মার্চ থেকে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরনে পুলিশ মেমোরিয়াল ডে পালন করে আসছে।তারই ধারাবাহিকতায় বুধবার (১ মার্চ) ২০২৩ খ্রিঃ সকালে পুলিশ মেমোরিয়াল ডে-২০২৩ উপলক্ষে ঠাকুরগাঁও জেলার পুলিশ লাইন্স মাঠে নির্মিত পুলিশ স্মৃতিস্তম্ভে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের প্রতি বিনম্র শ্রদ্ধায় জেলা পুলিশের পক্ষে পুস্পস্তবক অর্পণ করা হয় ও দোয়া মোনাজাত ও উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সে সময় পরিবারবর্গকে সম্মাননা প্রদান করেন জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন পুলিশ সুপার ঠাকুরগাঁও।সে সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ নাসির উদ্দিন যুবায়ের,কমান্ড্যান্ট (এসপি), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার,ঠাকুরগাঁও,অতিরিক্ত পুলিশ সুপার,ক্রাইম এন্ড অপস;অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল);সহকারি পুলিশ সুপার,সিআইডি;সহকারি পুলিশ সুপার (পিবিআই)এবং ঠাকুরগাঁও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা/কর্মচারীগণ এবং জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গ গন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com