সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

সাভারে সোহেল হত্যা মামলার রহস্য উদঘাটন, ৩ ছিনতাইকারী গ্রেফতার

  • আপডেট সময় সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩, ৭.১০ পিএম
  • ২১৯ বার পড়া হয়েছে

সাভারে ভোরে ছিনতাইকারীর হাতে একজন নিহতের ঘটনার রহস্য উদঘাটন করে ঘটনার সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো রাসেল শেখ, মোঃ তুহিন ও সানি ওরফে শুভ।

ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর সূত্রে জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৪: ৩০ টায় সোহেল মিয়া, তার স্ত্রী ও দেড় বছর বয়সী একটি শিশুসহ রংপুর থেকে বাসে এসে সাভারের রাঙ্গাবন নার্সারির সামনে নামেন। তারা নার্সারি সংলগ্ন গলির পথে যাওয়া মাত্র ৩ জন ছিনতাইকারী তাদেরকে ছুরির ভয় দেখিয়ে সোহেলের স্ত্রীর ভ্যানিটি ব্যাগে থাকা ২,০০০ টাকা ছিনিয়ে নেয়। এসময় সোহেল ছিনতাইকারীদের সঙ্গে হাতাহাতিতে লিপ্ত হয়।

তখন তার স্ত্রী ভয় পেয়ে তার সন্তানকে নিয়ে প্রতিবেশীদের ডাকতে যায়। আনুমানিক ২৫ মিনিট পর ফিরে এসে তার স্ত্রী দেখেন, তার স্বামী রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে। তার স্ত্রী তাদের প্রতিবেশীদের সহায়তায় সোহেল মিয়াকে সাভার এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় সাভার থানায় একটি মামলা রুজু হয়।

পরে ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান পিপিএম (বার) মামলার রহস্য উদ্ঘাটনের জন্য সাভার মডেল থানার সমন্বয়ে একটি টিম গঠন করেন। তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার বিভিন্ন থানা এলাকা এবং মানিকগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত তিন জনকে গ্রেফতার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে যে দুটি ছুরি দিয়ে তারা হত্যাকান্ড ঘটিয়েছিলো তাদের দেখানো মতে সেগুলো জব্দ করা হয়েছে। এছাড়াও তাদের নিকট হতে ৮ হাজার টাকা ও ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় হত্যা মামলা ছাড়াও তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

-ডিএমপি নিউজ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com