সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

মোহাম্মদপুর থেকে ইয়াবাসহ এক নারী মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট সময় শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩, ৩.৪১ পিএম
  • ২১৭ বার পড়া হয়েছে

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর মোহাম্মদপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- হামিদা বেগম।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি ২০২৩) দুপুর ২:৪৫ টায় মোহাম্মদপুর থানার আল্লাহ করিম জামে মসজিদ সংলগ্ন পাকা রাস্তার উপর থেকে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ  জানান, থানার  এসআই অনিক ভক্ত সঙ্গীয় ফোর্সসহ ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার ও ছিনতাই প্রতিরোধ বিশেষ অভিযান পরিচালনাকালীন সংবাদ পান আল্লাহ করিম জামে মসজিদ এলাকায় ইয়াবা বিক্রির জন্য এক নারী অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে পালানোর সময় ২০২৫ পিস ইয়াবাসহ হামিদা নামের একজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা রুজু হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com