সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

সন্দ্বীপের বানীরহাটে একরাতে ১৮দোকান চুরি

  • আপডেট সময় বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩, ১১.৪০ পিএম
  • ২০৯ বার পড়া হয়েছে

সিনিয়র স্টাফ রিপোর্টারঃ সন্দ্বীপে গত কয়েকদিন যাবত গণচুরি বেড়েছে। কোনভাবে চুরি ঠেকানো যাচ্ছে না।

সিরিজ চুরির ধারাবাহিকতায় ২৪জানুয়ারি মঙ্গলবার দিবাগত রাতে কালাপানিয়ার বানীরহাটে একযোগে দোকান চুরির ঘটনা ঘটে । স্থানীয় সওদাগর সূত্রে জানা যায়, তাহসেন এন্টারপ্রাইজ (দোকান ৩টা),জামাল মুদি,চৌধুরী মুদি(৩৪০০০টাকা),ছিদ্দিক স্টোর ( ২টা দোকান), হানিফ স্টোর,ইউছুপ মুদি,ফোরকান টেইলার্স,বিসমিল্লাহ ক্লথ,মাসুদ ওয়ার্কশপ,কাশেম স্টোর,সুমন বনিক,মাসুম স্টোরসহ আরও ২টি দোকান মিলিয়ে মোট ১৮টি দোকান চুরির শিকার হয়। উল্লেখযোগ্য তাহসেন এন্টারপ্রাইজের শোরুম কেনা মোটরসাইকেলসহ ৩৪হাজার নগদ টাকা নিয়ে যায়।

প্রসঙ্গত,সম্প্রতি সন্দ্বীপে আশঙ্কাজনক চুরি বেড়ে যায়। গত কয়েক দিনে ওই চুরি ছাড়াও দোকান-ঘর ও বসতবাড়ি মিলিয়ে ৩৫টিরও বেশি চুরির ঘটনা ঘটে।এর মধ্যে একটি কলেজও রয়েছে। চুরির ঘটনা বেড়ে যাওয়ায় গত ৩১ডিসেম্বর সন্দ্বীপ অধিকার আন্দোলন নামের একটি সংগঠন সন্দ্বীপ থানায় স্মারকলিপিও প্রদান করে।

সিরিজ চুরির ঘটনাকে আইন-শৃঙ্খলার জন্য হুমকি হিসেবে দেখছে সুশীল সমাজ।চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মুক্তিযুদ্ধকালীন বিএলএফ কমান্ডার রফিকুল ইসলাম চেয়ারম্যান বলেন, এভাবে একটা উপজেলার আইন-শৃঙ্খলা চলতে পারে না।এচুরি ছাড়া গত কয়েকদিন থেকে চুরির ঘটনা ঘটে চলছে শুনছি। তিনি সন্দ্বীপ থানা পুলিশসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com