সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

প্রথমবার ওয়েব ফিল্মে আদর আজাদ

  • আপডেট সময় সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩, ১২.১৪ এএম
  • ২৪৫ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ প্রথমবারের মতো ওয়েব ফিল্মে কাজ করছেন চিত্রনায়ক আদর আজাদ। নাম ‘এখানে নোঙ্গর’। এতে সারেং রূপে ব্যতিক্রম চরিত্রে দেখা যাবে এই অভিনেতাকে। চরিত্রের নাম আলতামাস। এরই মধ্যে অন্তর্জালে চরিত্রের একটি লুক শেয়ার করেছেন আদর। ঝাকড়া পাকা চুল ও দাড়িতে অন্য এক আদরকেই আবিষ্কার করা যাচ্ছে ছবিতে আদরের লুকে।

নতুন লুক প্রকাশ্যে আসতেই সাধুবাদ পাচ্ছেন তিনি। এই ওয়েব ফিল্মের মাধ্যমে প্রথমবার জুটি হয়ে কাজ করছেন আদর ও অর্চিতা স্পর্শিয়া। এতে জাহাজের সারেংয়ের প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন তিনি। রাজিবুল ইসলাম রাজিবের রচনায় এর চিত্রনাট্য ও পরিচালনা করছেন মেহেদী রনি।

প্রথমবার ওয়েব ফিল্মে কাজ প্রসঙ্গে আদর বলেন, এর গল্পটি দারুণ। গতানুগতিক গল্প নয়। আলতামাস বছরে চার বার তার বালুর জাহাজ কাউখালিতে নোঙর করে। এই নোঙর ঘিরেই এগিয়ে যায় গল্প। এটা মূলত রোমান্টিক এবং ট্রাজেডি জনরার গল্প। সাধারণত ওয়েব ফিল্ম মানেই ডার্ক, থিলার, ক্রাইমের গল্প দেখা যায়। তবে এটি তার বিপরীত। দর্শকদের ভালো লাগার মতো একটি গল্প। আশা করছি, দর্শক ভিন্ন স্বাদের একটি কাজ উপহার পাবে।

স্পর্শিয়া বলেন, ‘এখানে নোঙ্গর’র গল্প এ সময়ের অন্যান্য সিনেমা থেকে অনেকটা আলাদা। চরিত্রেও আছে চেনাজানা মানুষের ছায়া। এর ঘটনাবহুল কাহিনি দর্শককে আমাদের চলমান জীবনধারা নিয়ে কিছুটা হলেও ভাবাবে।

নির্মাতা রনি বলেন, গল্পটি মূলত নদী, মালবাহী জাহাজ এবং এর সঙ্গে যুক্ত কিছু চরিত্র নিয়ে। চেনাজানা গল্প থেকে বেরিয়ে একদম গ্রাম বাংলার দর্শকদের জন্য এটি নির্মাণ করেছি। যারা অভিনয় করছেন সবাই অনেক পরিশ্রম করছে। বিশেষ করে আদরের বেশ কিছু দৃশ্য ছিল নদীতে সাঁতার কাটা, বৃষ্টিতে ভেজা, প্রচণ্ড শীতের মধ্যে তাকে এই দৃশ্য গুলো করতে হচ্ছে। আশা করছি, কাজটি সবার পছন্দ হবে।

গত ১৫ জানুয়ারি থেকে ঢাকার আমিনবাজার ও মানিকগঞ্জ জেলার বিভিন্ন স্থানে ওয়েব ফিল্মের শুটিং শুরু হয়। রোববার (২২ জানুয়ারি) বাকি অংশের শুটিংয়ের জন্য টিম যাচ্ছে বরিশাল অঞ্চলে। সেখানে বাকি অংশের শুটিং দিয়ে পুরো ওয়েব ফিল্মের কাজ শেষ হবে ২৫ জানুয়ারি।

‘এখানে নোঙ্গর’-এ অন্যান্য চরিত্রে আরও আছেন মামুনুর রশীদ, শহীদুজ্জামান সেলিম, ইন্তেখাব দিনার, শতাব্দী ওয়াদুদ, ইকবাল, হানিফ পালোয়ান প্রমুখ। বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ওয়েব ফিল্মটি অচিরেই আরটিভি প্লাস অ্যাপে মুক্তি দেওয়া হবে বলে জানান নির্মাতা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com