সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

নেত্রকোনার কলমাকান্দায় ৩ ইটভাটায় আবারও ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

  • আপডেট সময় শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩, ৫.৩৪ পিএম
  • ২০০ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিনিধিঃ নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বৃহস্পতিবার অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। সকাল সাড়ে ১২ থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত কয়েকটি গ্রামে এ অভিযান চালানো হয়।

অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩টি ইটভাটা থেকে ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে । কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, কলমাকান্দা উপজেলায় লাইসেন্সবিহীন অবৈধভাবে ইটভাটা পরিচালনা করছিলেন এমন তথ্যের ভিত্তিতে অভিযানে নামেন ভ্রাম্যমান আদালত। পরে এসব ভাটায় অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়। পাশাপাশি ভাটা ও ইট গুঁড়িয়ে দেওয়া হয়। জরিমানা করা ভাটাগুলোতে লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। নিয়মনীতি না মেনে অবৈধভাবে পরিচালনা করা হচ্ছিল।

দন্ডপ্রাপ্ত ভাটাগুলো, মেসার্স পিএমআর ব্রিকসকে ১ লাখ, মেসার্স এমপিবি ব্রিকসকে ১ লাখ, মেসার্স এসআরএস ব্রিকসকে ৬০ হাজার টাকা।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও মো. আবুল হাসেম বলেন, জরিমানা করা ভাটাগুলোর লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। নিয়মনীতি না মেনে অবৈধভাবে পরিচালনা করা হচ্ছিল। কোনো কোনো ভাটায় কাঠ পোড়ানো হচ্ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com