সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

আদাবর থেকে ভুয়া ডাক্তার গ্রেফতার

  • আপডেট সময় শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩, ৬.৪৬ পিএম
  • ২২৩ বার পড়া হয়েছে

রাজধানীর আদাবর থেকে ভুয়া ডাক্তারকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা-লালবাগ বিভাগ।

ভুয়া ডাক্তারের নাম মোঃ শফিউল্লাহ খান। গ্রেফতারের সময় তার হেফাজত হতে ১টি প্রেসক্রিপশন প্যাড, ২টি অটো সিল, ২০টি লিফলেট, ৮টি ইনজেকশনের ব্যবহৃত খালি শিশি ও ৮টি ব্যবহৃত ইনজেকশন সিরিঞ্জ জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি ২০২৩ খ্রি.) সন্ধ্যা ৬:১৫টায় রাজধানীর আদাবর থানার বাইতুল আমান হাউজিং সোসাইটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গোয়েন্দা-লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।

সহকারী পুলিশ কমিশনার মুহম্মদ মনিরুজ্জামান  জানান, আদাবর থানার বাইতুল আমান হাউজিং সোসাইটির ১০ নং রোডের খান মেডিসিন কর্ণারে একজন ভুয়া ডাক্তার চিকিৎসা প্রদান করছে মর্মে তথ্য পাওয়া যায়। উক্ত তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ডিবি পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শফিউল্লাহর বিরুদ্ধে আদাবর থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।

গোয়েন্দা লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মশিউর রহমান বিপিএম-বার, পিপিএম-সেবা এর নির্দেশনায়, অতিরিক্ত উপ পুলিশ হাসান আরাফাত বিপিএম, পিপিএম এর তত্ত্বাবধানে সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার মুহম্মদ মনিরুজ্জামানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com