সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ঠাকুরগাঁওয়ে সাংবাদিক নেতাকে কুপিয়ে জখম করলেন মাদকসেবী ও সন্ত্রাসীরা

  • আপডেট সময় রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩, ৪.৫৯ পিএম
  • ২০৪ বার পড়া হয়েছে

আল-মনসুর,রুহিয়া,ঠাকুরগাঁওঃ ঠাকুগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সংবাদ পরিবেশনের কথা জানতে পারায় ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির সভাপতি, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪ এর জেলা প্রতিনিধি আব্দুল লতিফ লিটুকে কূপিয়ে জখম করেছে কয়েকজন মাদকসেবী।

শনিবার (১৪ জানুয়ারি) রাতে জেলার জামালপুর ইউনিয়নের শিবগঞ্জ বাজারে এ ঘটনা ঘটেছে৷ পরে আহত অবস্থায় তাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা৷ বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ এমন ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জেলার গণমাধ্যম কর্মীরা৷

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক আব্দুল লতিফ লিটু বলেন, কয়েকদিন থেকে তারা আমাকে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছে। তারা সকলে মাদকসেবনসহ এলাকায় নানা অপকর্ম করে থাকেন৷ আমি সেখানে চায়ের দোকানে বসে ছিলাম৷ হুড়মুড় করে কয়েকজন এসে আমাকে টানা হেঁচড়া করে৷ তারপরে মারপিট সহ ছোট ধারালো ছুরি দিয়ে আমার মাথায় আঘাত করে। আমি মাথাটা সরায় নিলে আমার কানে লেগে কানটা দ্বিখণ্ডিত হয়ে যায়। রাশুসহ অনেকজনে আমাক মারপিট করে। আর রাশু আমার কানে আঘাত করে। আমি এর সুষ্ঠু বিচার চাই৷
এ বিষয়ে ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ জানান, এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কামাল হোসেন বলেন, খবর পাওয়ার সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে৷

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com