বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
হামের মরণছোবল ও স্বাস্থ্য খাতের পক্ষাঘাত—বিপথগামী নীতিতে বলি হচ্ছে শিশুরা আইজিপির সঙ্গে আয়ারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: পুলিশ সংস্কার ও সহযোগিতা জোরদারে গুরুত্ব শোক সংবাদ চট্টগ্রামে অকটেন সংকটের তাণ্ডব: নগর রাস্তায় লাইনের ভিড়, ঘাটে ট্রলার আটকে হাজারো জেলের দুর্ভোগ রাজধানীর শেরেবাংলা নগরে ৫ টাকার জন্য খুন, আসামির মৃত্যুদণ্ডের রায় বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস নেত্রকোনার শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রামে র‍্যাব-৭-এর হাতে গ্রেফতার সিআইডি প্রধানের সঙ্গে ঢাকাস্থ ইতালি দূতাবাসের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় অভিযানে অবৈধ মজুতকৃত ৮৮ হাজার লিটার তেল উদ্ধার চট্টগ্রামের এসপি গুরুতর আহত: সরকারি বাংলোতে দুর্ঘটনা, হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তর

নেপালের পোখারায় ৭২ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

  • আপডেট সময় রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩, ৪.৩৩ পিএম
  • ১৬১ বার পড়া হয়েছে

নেপালের পোখারায় ৭২ আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনাকবলিত বিমানটিতে ৬৮ যাত্রী ছিলেন।  ক্রু ছিলেন ৪ জন। জানা যায়, রাজধানী কাঠমান্ডু থেকে পোখরার উদ্দেশে যাওয়ার সময় বিমানটি বিধ্বস্ত হয়। ৭২ আরোহীর সবাই নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রোববার (১৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট। প্রতিবেদনে বলা হয় দুর্ঘটনাকবলিত বিমানটি ইয়েতি এয়ারলাইন্সের। স্থানীয় সংবাদমাধ্যমে সরাসরি সম্প্রচারে দেখা গেছে, ঘটনাস্থলে এখনও দাউদাউ করে আগুন জ্বলছে এবং কুণ্ডলী পাকিয়ে কালো ধোঁয়া নির্গত হচ্ছে। উদ্ধারকাজে প্রাথমিকভাবে স্থানীয়রা আগুন নেভানো চেষ্টা করলেও পরে তাদের যোগ দিয়েছে সেনা সদস্যরা। কয়েকজনের মৃতদেহ ইতোমধ্যে উদ্ধার করেছেন স্থানীয়রা।

এরইমধ্যে ওই বিমানে থাকা ৬৮ যাত্রীর তথ্য প্রকাশ করেছে নেপালের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। তালিকায় দেখা যায়- যাত্রীদের মধ্যে পাঁচজন ভারতীয়, চারজন রাশিয়ান, দুইজন দক্ষিণ কোরিয়ান, একজন আইরিশ এবং একজন অস্ট্রেলিয়ান ছাড়াও একজন ফরাসি ও একজন আর্জেন্টাইন নাগরিক ছিলেন।

বাকি ৫৩জন নেপালের নাগরিক ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com