সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

৩০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট সময় শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩, ৮.১০ পিএম
  • ১৯৫ বার পড়া হয়েছে

রাজধানীর হাতিরঝিল থানা  ও তুরাগ থানা এলাকা থেকে ইয়াবার একটি বড় চালানসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-লালবাগ বিভাগের একটি দল।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ ইয়াছিন, মোঃ আলী হোসেন ও মোঃ হাবিবুল্লাহ। গ্রেফতারের পর তাদের হেফাজত থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার মুহম্মদ মনিরুজ্জামান ডিএমপি নিউজকে জানান, শুক্রবার (১৩ জানুয়ারি ২০২৩ খ্রি.) হাতিরঝিল তুরাগ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, কতিপয় মাদক কারবারি হানিফ পরিবহনের একটি বাসযোগে ইয়াবাসহ বিশ্ব ইজতেমা যাত্রীদের সাথে চট্টগ্রাম হইতে ঢাকার ইজতেমা ময়দানের দিকে নিয়ে আসছে। এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি টিম হাতিরঝিল থানার চৌধুরীপাড়া এলাকার বাটা জুতা দোকানের সামনে   অবস্থান নেয়। কাঙ্ক্ষিত বাসটি আসলে পুলিশের মাইক্রোবাস দিয়ে ব্যারিকেড দিলে বাসটি রেখে পালানোর সময় ইয়াসিন ও আলীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে বাসটি তল্লাশি করে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

একই দিনে অপর এক অভিযানে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য মতে তুরাগ থানার কামারপাড়া এলাকায় তাদের অপর সহযোগী হাবিবুল্লাহকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে  আরো জানান,  গ্রেফতারকৃতরা কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহরসহ আশপাশ এলাকায় বিক্রয় করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় একটি মামলা রুজু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com