সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

দীপ্ত টিভির ধারাবাহিক নাটক‘জবা’

  • আপডেট সময় সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩, ১০.৫২ পিএম
  • ২১৪ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ এক সমীকরণ নিয়ে দীপ্ত টিভির নতুন ধারাবাহিক নাটক ‘জবা’। নাটকটির চিত্রনাট্য লিখেছেন ফাহমিদুর রহমান, সংলাপ কলিন রড্রিক এবং চিত্রনাট্য সম্পাদনায় আছেন নাসিমুল হাসান। ধারাবাহিকটির লাইন প্রোডিওসার হিসেবে আছেন জাহিদুল ইসলাম জাহিদ, প্রধান চিত্রগ্রাহক সবুজ হাওলাদার এবং চিত্র সম্পাদক মুক্তাদির রহমান তুষার। আশিস্ রায়ের নির্দেশনায় ধারাবাহিটিতে অভিনয় করেছেন রেজমিন সেতু, সোহান খান, শিল্পী সরকার অপু, শাহ আলম দুলাল, আইনুন পুতুল, সায়েম সামাদ, নুর এ আলম নয়ন, নরেশ ভূঁইয়া সহ অনেকে। প্রচারিত প্রতিদিন সন্ধ্যা ৭টায় এবং আরো দেখা যাবে দীপ্ত প্লে ও দীপ্ত ইউটিউব চ্যানেলে মোহনপুর গ্রামের সবাই একটা বিষয়ে পরিস্কার, বয়স যাই হোক জবার মধ্যে আসলে একটা দুরন্ত শিশুই লুকিয়ে আছে। এই সে খোলা মাঠে…তো এই ফসলের ক্ষেতে, কখনও কাকতাড়ুয়া সেজে… আবার কখনো কানে শাপলা গুঁজে রঙ্গিন ঘুড়ি উড়িয়ে তার উত্তাল বিচরণ পুরো গ্রামজুড়ে। ফুলের নামে নাম হলে কী হবে, সবাই ডাকে তাকে জ্বিনে ধরা জবা বলে। গাছের সাথেও নাকি কথা বলতে পারে সে। একদিন উচ্ছ্বসল সেই জবার প্রেমে পড়ে যায় পুরান ঢাকার মিঠু। স্বভাবে মিঠু নম্র-ভদ্র হলে কী হবে, তার মা বিলকিস বেগমের যে ভীষণ মেজাজ। তালুকদার বাড়িতে পান থেকে চুন খসতে পারে না বিলকিস বেগমের অনুমতি ছাড়া। বাড়ির সবচেয়ে ছোট ছেলে মিঠুর জন্য বিলকিস চেয়েছিলেন নিখুঁত এক সংসারী মেয়ে। কিন্তু মিঠুর মন রাখতে বাড়িতে বৌ করে আনতে হয় গ্রামের চঞ্চল জবাকে। বিলকিস নিজের মত করে জবাকে গড়ে নিতে পারবে? নাকি উল্টো জবা-ই যেন বদলে দিতে থাকে তার পুরো সংসারকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com