সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ধারাবাহিক ‘মা বাবা ভাই বোন’

  • আপডেট সময় সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩, ১০.৪৪ পিএম
  • ২৯৭ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ প্রখ্যাত উপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস ‘মা বাবা ভাই বোন’ অবলম্বনে এনটিভিতে আজ রাত ৮.২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘মা বাবা ভাই বোন’। নাটকটি প্রতি সপ্তাহের রবিবার, সোমবার ও মঙ্গলবার প্রচার হচ্ছে। হাসান রেজাউলের চিত্রনাট্য রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, সাবেরী আলম, তামিম মৃধা, শবনম ফারিয়া, আবু হুরায়রা তানভীর, নিশাত প্রিয়ম, নাবিলা ইসলাম, এফ এস নাঈম, শামীম হাসান সরকার, আশরাফুল আশীষ, আইনুন পুতুল, মিলি বাশার, অবিদ রেহান, সাজু খাদেম, পঙ্কজ মজুমদার প্রমূখ। ‘পুরান ঢাকার ভাড়া বাসাটা এই মাসেই ছেড়ে দিতে হবে শামীম সাহেবের। তিনি একজন আদর্শবাদী শিক্ষক। অবসরের দোর গোড়ায় এসে দাঁড়িয়েছেন। এ সময় বাড়ি ছাড়াটা বিপদজনক। বাসায় আপাতত তার স্ত্রী জাহানারা, ছোট মেয়ে শিউলি আর ছোট ছেলে রুমী। শিউলি ভার্সিটির শেষ বছরে আর রুমী সদ্য কলেজ পাশ করেছে। বছরখানেক আগেও এই পরিবারে আরও তিনজন ছিলো। বড় ছেলে ইমতিয়াজ তার স্ত্রী বৃষ্টি ও ফুটফুটে মেয়ে আলিয়াকে নিয়ে আলাদা হয়ে গিয়েছিল ছোট্ট একটা ঝগড়ার কারণে। ঝগড়াটা আসলে একটা বাহানা। ধনী পরিবারের এক ছেলেকে বিয়ে করে বড় মেয়ে বকুল চলে গেছে কানাডা। নিয়ে গেছে বাবার পিএফ এর জমানো টাকা। বড় দুই ছেলে-মেয়ে শামীম সাহেবকে শুধু আর্থিকভাবে বিপন্ন করেনি, মানসিকভাবেও ভেঙ্গে দিয়েছে। অগ্যতা শামীম সাহেব স্ত্রী-পুত্র-কন্যাকে নিয়ে উঠেন টিনের দুই কামড়ার বাসায়। শিউলির ভার্সিটি, ইমতিয়াজের অফিস, বৃষ্টির বাপের বাড়ি, রুমীর বন্ধু-বান্ধব চারিদিকে কথা শুরু হয়ে যায়, শামীম সাহেবেরা বস্তিতে উঠেছেন। সবাই অপমানিত ও বিব্রত।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com