সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

কিশোরগঞ্জে ভৈরবে দুই ট্রাকের সংঘর্ষে ২ ব্যক্তি নিহত

  • আপডেট সময় রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২, ৯.৫৩ এএম
  • ২৫০ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস, নিজস্ব প্রতিনিধিঃ ভৈরবে মালবাহী দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আজ শনিবার (১০ ডিসেম্বর) সকাল ৭টার দিকে নরসিংদীর বেলাব থানার মাহমুদাবাদ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন টাইলস বোঝাই ট্রাকের চালক বগুড়া জেলার শিবগঞ্জ থানার বালিকান্দা গ্রামের আব্দুল হালিমের ছেলে আবু হাশেম (২৩), শাহ সিমেন্ট বোঝাই ট্রাকের চালক ভোলা জেলার চরফ্যাশন থানার চরমণ্ডল গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে মফিজুল ইসলাম (২৮)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় টাইলস বোঝাই ট্রাক ঢাকার দিকে এবং শাহ সিমেন্ট বোঝাই ট্রাক সিলেটের দিকে যাচ্ছিল। ভৈরব ফায়ার সার্ভিসের কর্মীরাসহ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের ভিতর থেকে দুটি মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনায় দুটি ট্রাক ও মালামাল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে পুলিশ মরদেহ দুটি ভৈরব হাইওয়ে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে ভৈরব ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. আজিজুর রহমান জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের ভিতর থেকে মরদেহ দুটি উদ্ধার করি।

ভৈরব হাইওয়ে থানার ওসি মো. মোজাম্মেল হক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে নিহত দুই চালকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ধারণা করা হচ্ছে, চালকরা গাড়িতে ঘুমিয়ে যাওয়ার কারণে ঘটনাটি ঘটেছে। দুটি ট্রাকই মালবোঝাই ছিল। নিহতদের পরিচয় পাওয়ার পর তাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com