সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বাংলাদেশ থিয়েটারের তিন যুগ পূর্তি উৎসব

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২, ১২.৩৬ পিএম
  • ২৪০ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ বাংলাদেশ থিয়েটার বৈচিত্রময় প্রযোজনা ও আলোকিত সাংস্কৃতিক কর্মকান্ডের মধ্য দিয়ে নাট্যান্দোলনে তিন যুগ অতিক্রম করেছে। আগামীকাল ১ডিসেম্বর এবং পরশু ২ ডিসেম্বর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে দুই দিনব্যাপী ব্যাপক আয়োজন নিয়ে তিন যুগ প্রতি উৎসব উদযাপন করা হবে।

১ ডিসেম্বর ৬ টা ৩০ মিনিটে মিলনায়তন মঞ্চে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশ বরেণ্য নাট্যকার, নির্দেশ, অভিনেতা মামুনুর রশিদ।উৎসবের উদ্বোধন করবেন বীর মুক্তিযোদ্ধা নাট্য ব্যক্তিত্ব ম.হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন -নন্দিত অভিনেতা কেরামত মাওলা, নৃত্য গুরু আমানুল হক এবং বরেণ্য আবদুস সেলিম সহ বিশিষ্টজনরা।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ থিয়েটারের সভাপতি আব্দুল আজিজ এবং স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ থিয়েটার এর সাধারণ সম্পাদক অভিনেতা খন্দকার শাহ আলম।২ দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে থাকছে প্রতিদিন বিকাল ৪ঃ০০ টা থেকে উন্মুক্ত মঞ্চে নাটক,নৃত্য, আবৃত্তি ও সংগীত পরিবেশনা।

প্রথমদিন সন্ধ্যা ৭ টায় থাকছে খন্দকার শাহ আলম এর একক অভিনিত নাটক”আমি” এবং দ্বিতীয় দিন থাকছে বাংলাদেশ থিয়েটার এর ব্যাতিক্রমী হাসির নাটক সী-মোরগ। বাংলাদেশ থিয়েটার এর সাধারণ সম্পাদক খন্দকার শাহ আলম আমার সময়কে বলেন বাংলাদেশ থিয়েটার প্রতি বছর বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে পালিত করে এ উৎসবটি যেখানে উপস্থিত থাকেন বিভিন্ন দলের প্রায় ৭০০ নাট্যকর্মী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com