সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

শামীম হাসান সরকার ও অহনা জুটির নাটক ‘ফটো আব্বাস’

  • আপডেট সময় বুধবার, ৩০ নভেম্বর, ২০২২, ৬.৫১ পিএম
  • ২৪১ বার পড়া হয়েছে

 

আল সামাদ রুবেলঃ সামাজিক গল্পের নাটক ‘ফটো আব্বাস’। বৈশাখী টেলিভিশনে প্রচার হবে ২৪ নভেম্বর বৃহস্পতিবার রাত ১০.০০টায়। বিআরবি হাসপাতাল নিবেদিত ইমরাউল রাফাতের চিত্রনাট্যে নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সজীব খান। অভিনয় করেছেন-শামীম হাসান সরকার, অহনা, ইশরাক পায়েল, জাকি আহমেদ জারিফ, সুমাইয়া অর্পা, মাহবুব ইমন, নাঈমা রেজা কথা প্রমুখ।
পরিচালক সজীব খান বলেন, নাকটি মূলত স্বপ্ন বিলাসী কয়েকজন তারুণ্যের গল্প নিয়েই নির্মিত হয়েছে। নাটকের মূল চরিত্র আব্বাস। ফটোগ্রাফীর শিক্ষক। এজন্য সবার কাছে ফটো আবাস নামেই পরিচিত। ফটোগ্রাফী যে একটা শিল্প সেটা বোঝানোর জন্যই তার জ্ঞানের শেষ নেই। তার সবচেয়ে বদাভ্যাস সে কথায় কথায় রেগে যায়। কাউকে কোনো কথা বলার সুযোগ দেয় না। ফটোগ্রাফী প্রশিক্ষণ দেয়ার জন্য একটা গ্র“প নিয়ে সে কিশোরগঞ্জের নিকলি হাওরে যায়। যাত্রাপথেই গোল বাঁধে একটি মেয়ের সাথে। সে আর কেউ নয় সে হলো অহনা। শুরুতেই সে ফটোগ্রাফী টিচার শামীম হাসান সরকারকে তুমি বলে সম্বোধন করে বসে। আর যায় কোথায় মেজাজ যায় বিগড়ে। মারতে থাকে তার সহকারিকে। মেয়েটিকে মারতে না পেরে সে ঝাল সে সহকারির ওপর মেটায়। এভাবেই মেয়েটির সাথে তার না দ্বন্দ্ব সংঘাত আর হাস্য রসের মধ্য দিয়ে এগিয়ে চলে নাটকের কাহিনী। নাটকটি দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com