বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় ৮২৮ জনের মৃত্যু

  • আপডেট সময় বুধবার, ৩০ নভেম্বর, ২০২২, ৫.২৯ পিএম
  • ২০০ বার পড়া হয়েছে

গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় ৮২৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে ৪ লাখ ২২ হাজার ৭৫১ জন। আগের দিনের তুলনায় শনাক্ত রোগী বেড়েছে প্রায় আড়াই লাখ।

বুধবার (৩০ নভেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৪ কোটি ৬৮ লাখ ৭২ হাজার ৩০৫ জন। এরমধ্যে মারা গেছে ৬৬ লাখ ৩৮ হাজার ৪৬৭ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৭ হাজার ৪২২ জন এবং মারা গেছেন ১৫৩ জন। এ সময় রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯২৮ জন এবং মারা গেছেন ৫৩ জন।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৪৪৫ জন এবং মারা গেছেন ১৪৭ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৭১ হাজার ৪৭৬ জন এবং মারা গেছেন ৪১ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৯১ হাজার ৮১৪ জন এবং মৃত্যু হয়েছে ৮৮ জনের। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৭৬৬ জন এবং মারা গেছেন ৫৪ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ২৮৯ জন এবং মারা গেছেন ২১ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩২৯ জন এবং মারা গেছেন ১০ জন। ব্রাজিলে মারা গেছেন ১১৬ জন এবং আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৫১০ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com