বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

চীনে কোভিডের সংক্রমণ বৃদ্ধি বেইজিংয়ের বাসিন্দাদের বাড়িতে থাকার অনুরোধ

  • আপডেট সময় মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২, ২.০৬ পিএম
  • ২১০ বার পড়া হয়েছে

চীনের রাজধানী বেইজিংয়ের সর্বাধিক জনবহুল জেলার কর্তৃপক্ষ তাদের বাসিন্দাদের বাড়িতে থাকার আহ্বান জানিয়েছে। সাপ্তাহিক ছুটির শেষে এ অনুরোধ জানানো হয়। শহরে কোভিড-১৯ সংক্রমণের হার অনেক বেড়েছে, অনেক ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে এবং এলাকার স্কুলগুলো অনলাইনে ক্লাস স্থানান্তরিত করেছে।

রবিবার রাজধানীতে কোভিডে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

মৃত্যুর পাশাপাশি শহরটিতে স্থানীয়ভাবে ১৫৪টি নতুন উপসর্গযুক্ত কোভিড-১৯ সংক্রমণ এবং ৮০৮টি উপসর্গবিহীন সংক্রমণ চিহ্নিত করা হয়েছে। সোমবার স্থানীয় সরকার কর্তৃপক্ষ এ সংবাদ জানায়।

এর আগের দিন ৬৯টি উপসর্গযুক্ত সংক্রমণ এবং ৫৫২টি উপসর্গবিহীন সংক্রমণে চিহ্নিত করা হয়। কোয়ারান্টাইন এলাকার বাইরে কর্তৃপক্ষ পৃথক পৃথকভাবে ২৬৬টি সংক্রমণ চিহ্নিত করেছে।

রবিবার বেইজিং শহরের কর্মকর্তারা বিস্তীর্ণ চাওয়াং জেলার ৩৫ লাখ বাসিন্দাদের পাশাপাশি দূতাবাস এবং অফিস টাওয়ারে অবস্থানকারীদেরকে সোমবার বাড়িতে থাকার অনুরোধ করেছিলেন।

এই মাসে উন্মোচিত একাধিক পদক্ষেপের অধীনে চীনের কর্তৃপক্ষ আরও নির্দিষ্ট করে কোভিড-১৯ নিষেধাজ্ঞাগুলো আরোপ করতে চেয়েছে। চীন তার প্রথম শীতকালীন অত্যন্ত সংক্রমণযোগ্য অমিক্রন ভ্যারিয়েন্টের সঙ্গে লড়াই করার সময়ও বিনিয়োগকারীদের জন্য নিষেধাজ্ঞা আরও উল্লেখযোগ্যভাবে সহজ করার আশা প্রকাশ করেছে।

অনেক বিশ্লেষক মনে করেন, এই ধরনের পরিবর্তন শুধুমাত্র মার্চ বা এপ্রিলে শুরু হবে। তবে সরকার যুক্তি দিয়েছে যে, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের জিরো কোভিড নীতি জীবনরক্ষাকারী।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, সম্পূর্ণভাবে সবকিছু আবারও চালু করার জন্য ব্যাপক একটি বুস্টার ভ্যাক্সিন প্রচেষ্টা দরকার এবং এমন একটি দেশে এই ব্যাপক পরিবর্তন প্রয়োজন যেখানে এই রোগটি সম্পূর্ণভাবে প্রতিহত করা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com