মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত তালতলীতে অভিমানে গ্যাস ট্যাবলেট খেয়ে তরুনীর আত্মহত্যা ‎ রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন?—মানিকগঞ্জে ক্ষোভ সংসদ সদস্য জসিম উদ্দিনের সঙ্গে টিটুর সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও জনস্বার্থ ইস্যুতে আলোচনা ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফসলের মাঠেও বিশ্বকাপের আমোদ,জার্সি গায়ে ধান কাটছেন কৃষকেরা

  • আপডেট সময় রবিবার, ২০ নভেম্বর, ২০২২, ৮.৪০ এএম
  • ১৭২ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,ময়মনসিংহঃ বিলশ্ব কাঁপছে বিশ্বকাপের আমোদে । সেই আমোদে মেতে উঠছে বাংলাদেশও। বিশ্বকাপ উন্মাদনার এই হাওয়া বাঙালির বাড়ির ছাদ, বাউন্ডারি ওয়াল, পিচঢালা পথ পেরিয়ে পৌঁছে গেছে ফসলের মাঠেও। সেখানে দেখা গেছে প্রিয় দলের জার্সি পরে আমন ধান কাটায় মেতেছেন কৃষকেরা।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশের একটি ধানখেতে দেখা গেছে এমন একটি চিত্র। আর্জেন্টিনার জার্সি পরিহিত ২২ শ্রমিক ওই খেতে সোনালি ধান কাটছেন। এ দৃশ্য নজর কাড়ে পথচারী ও এলাকাবাসীর।

আকাশি-সাদা রঙের জার্সি পরা এই আর্জেন্টাইন সমর্থকদের দেখে মনে হলো, শরতের নীল-সাদা আকাশ যেন নেমে এসেছে হেমন্তের সোনালি ধানের ক্ষেতে। ফুটবলপ্রেমী এই শ্রমিকদের গ্রামের বাড়ি নেত্রকোণা জেলার মোহনগঞ্জ ও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায়। একসাথে ময়মনসিংহে এসেছেন ধান কাটতে। মজুরির টাকায় কিনেছেন আর্জেন্টিনা দলের জার্সি। সেই জার্সি গায়ে জড়িয়ে মাঠে নেমেছেন ধান কাটতে। একই জার্সি গায়ে ধান কাটার এ দৃশ্য উপভোগ করছেন স্থানীয়রা।

ছোটবেলায় ম্যারাডোনার খেলা দেখে আর্জেন্টিনার প্রেমে পড়েছিলেন সুনামগঞ্জের ধর্মপাশার রুবেল মিয়া (৪০)। তার বয়স যখন ১৫ বছর, তখন থেকেই মনে প্রাণে আর্জেন্টিনাকে সর্মথন করছেন তিনি। রুবেল বলেন, আমরা ২২ জন মিলে এখানে কাজ করতে এসেছি। সবাই আমরা আর্জেন্টিনা দলকে সমর্থন করি এবং নিজেরাও টুকটাক খেলাধুলা করি। যখন থেকে খেলা বুঝি তখন থেকেই আর্জেন্টিনাকে সমর্থন করি। কারণ তাদের খেলার মান অনেক ভালো।

 

নেত্রকোণার মোহনগঞ্জ থেকে আসা কৃষি শ্রমিক আনোয়ার হোসেন (৩২) বলেন, আর্জেন্টিনার মেসি খুবই ভালো খেলে। তার খেলা আমাদের সবার পছন্দ। এবারই মেসির শেষ বিশ্বকাপ, তার হাতেই আমরা এবারের বিশ্বকাপটা দেখতে চাই।

তারা আরও জানান, জার্সি পড়ে শুধু ধান কাটাতেই সীমাবদ্ধ নন। তারা বিশ্বকাপে আর্জেন্টিনার সব খেলা সবাই মিলে বড় পর্দায় দেখার আয়োজন করছেন।

ময়মনসিংহ সিটি করপোরেশনের ২১নং ওয়ার্ডের কাউন্সিলর ফারুক হোসেন বলেন, ফুটবল বিশ্বকাপ এলে বাংলাদেশ একটি উৎসবের দেশে পরিণত হয়। যে যেভাবে পারে প্রিয় দলের প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করে। সবাই মিলে আর্জেন্টিনার জার্সি পরে ধানকাটার এই ঘটনা সেই ভালোবাসারই বহিঃপ্রকাশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com