মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত তালতলীতে অভিমানে গ্যাস ট্যাবলেট খেয়ে তরুনীর আত্মহত্যা ‎ রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন?—মানিকগঞ্জে ক্ষোভ সংসদ সদস্য জসিম উদ্দিনের সঙ্গে টিটুর সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও জনস্বার্থ ইস্যুতে আলোচনা ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বেতাগীতে প্রথম ব্রাজিলের ৬’শ হাত পতাকা নিয়ে শোডাউন

  • আপডেট সময় রবিবার, ২০ নভেম্বর, ২০২২, ৮.২৯ এএম
  • ১৭৪ বার পড়া হয়েছে

মল্লিক মুহাম্মদ জামালঃ আসন্ন কাতার ফুটবল বিশ্বকাপের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে সমর্থকদের উন্মাদনা। প্রিয় দলের প্রতি সমর্থকেরা নিজেদের সমর্থন-ভালোবাসা প্রকাশ করছে নানান আঙ্গিকে।

তেমনি বরগুনার বেতাগী পৌর শহরে ব্রাজিলের ভক্তরা ৬’শ হাতের বিশাল আকাড়ের পতাকা টাঙ্গিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন। স্থানীয় ব্রাজিলের খেলার সমর্থকরা সমন্বয় করে এ আয়োজন করেন।বেতাগীর বুকে এমন বিশাল পতাকা এর আগে কখনো উড়েনি তাই ভিন্নধর্মী আয়োজন দেখতে বিভিন্ন জায়গা থেকে আসেন ব্রাজিল সমর্থকরা।

ব্রাজিলের বিশাল পতাকা প্রদর্শনের বিষয়ে সমর্থক রফিকুল ইসলাম ও সাইফুল ইসলাম সাগর জানান, কাতার ফুটবল বিশ্বকাপে ব্রাজিল দলের প্রতি ভালোবাসা থেকেই এ পতাকা তৈরি করা হয়েছে। ফুটবল খেলা বুঝতে শেখার পর থেকে ব্রাজিল দলকে সমর্থন করেন তারা। তাদের বিশ্বাস এবার ব্রাজিল এবার চ্যাম্পিয়ন হবে।

৬’শ হাতের ব্রাজিলিয়ান পতাকা দেখতে আসা দেবাশীষ বলেন , দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন আকারে ব্রাজিলের পতাকা তৈরি করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় বেতাগীনউপজেলা ৬’শ হাত দৈর্ঘ্যের পতাকা তৈরি হয়েছে। সবার মধ্যে এ নিয়ে আলোচনায় পতাকাটি দেখতে এসেছি।

ব্রাজিলের সমর্থক মিজান খান, তারেক খান ও বাবু আকন বলেন, ব্রাজিল দলের প্রতি ভালোবাসা থেকে দীর্ঘ পতাকা তৈরি করা হয়েছে। পাশাপাশি এলাকার যুবকদের মাদক থেকে সরিয়ে আনতে ও খেলাধুলার প্রতি আকৃষ্ট করার অংশ হিসেবে দীর্ঘ পতাকা নিয়ে শোডাউন করা হয়। তাদের আশা এবার বিশ্ব চ্যাম্পিয়ন হবে ব্রাজিল দল।

রিয়াজুল কবির বাবু বলেন, ফুটবলের রাজা পেলের ইতিহাস এবং রোনাল্ডো ও রোনালদিনহোর শৈল্পিক খেলা তাকে আকৃষ্ট করেছে।

তার মতে, ব্রাজিল হচ্ছে ফুটবলের সৌন্দর্য। সৃষ্টিশীল, ছন্দময় ও নান্দনিক ফুটবলের জন্য ব্রাজিলই সেরা। এবারের বিশ্বকাপ ব্রাজিল জিতবে বলেও অভিব্যক্তি প্রকাশ করেন এই ব্রাজিল প্রেমিক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com