মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

সেবক- সেবিকারা মানুষের জীবন রক্ষার সাথে জরিত-মসিক মেয়র

  • আপডেট সময় রবিবার, ২০ নভেম্বর, ২০২২, ৮.২৫ এএম
  • ২১২ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,ময়মনসিংহঃ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, দেশের জন্য কে ভালো কাজ করছে তা প্রত্যেক নাগরিককে জানতে ও বুঝতে হবে। আবেগতাড়িত না হয়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। সমাজ বা রাষ্ট্র ভালো না থাকলে ব্যক্তিগতভাবে ভালো থাকার সুযোগ নেই। বর্তমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে সৃষ্ট সংকটে বিশ্বের বহু দেশ থেকে আমরা ভালো আছি। এ পার্থক্য বুঝতে হবে। মেয়র নার্সিং কলেজের শিক্ষক-ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, সেবক-সেবিকারা সরাসরি মানুষের জীবন রক্ষার সাথে জড়িত। এটি একটি মহৎ পেশা।

মেয়র তার বক্তব্যে জানান, কোভিড ১৯ টিকাদানে ১ম ডোজ লক্ষ্যমাত্রার ১১৯ ভাগ এবং অন্যান্য ডোজের ক্ষেত্রেও উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। এ অর্জনের ক্ষেত্রে ময়মনসিংহ নার্সিং কলেজের সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন মেয়র। শনিবার বেলা সাড়ে ১১ টায় ময়মনসিংহ নার্সিং কলেজের স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন কর্তৃক কলেজ অডিটোরিয়ামে আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেয়র।

ময়মনসিংহ নার্সিং কলেজের অধ্যক্ষ নাজমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোঃ গোলাম কিবরিয়া, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক নিভা রানী চন্দ, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন এর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি মোঃ লুৎফর রহমান প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com