বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাফেলো শহর তুষারে ঢেকে গেছে ২ জনের মৃত্যু

  • আপডেট সময় শনিবার, ১৯ নভেম্বর, ২০২২, ৮.০৬ পিএম
  • ২২৭ বার পড়া হয়েছে

প্রবল তুষারপাতে ঢেকে গেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের পশ্চিমাংশ। ৫ ফুট তুষারে ঢেকে গেছে স্টেটের বাফেলো শহর। কোনো কোনো এলাকা ৬ ফুট বরফের নিচে। ইরি কাউন্টিতে রাস্তা থেকে বরফ সরাতে গিয়ে ২ জনের মৃত্যু হয়েছে।

শীত আসতে না আসতেই ভয়াবহ তুষারঝড়ের কবলে নিউ ইয়র্ক। ঝড়ের তীব্রতায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। দৃষ্টিসীমা নেমে এসেছে শুন্যের কোঠায়।

ইরি কাউন্টি ঢেকে গেছে অন্তত ৬ ফুট পুরু তুষারে। নাগরিকদের ঘরের বাইরে বের হতে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। বন্ধ হয়ে গেছে প্রায় সব যান চলাচল।

অরচার্ড পার্ক ও বাফেলোতে রেকর্ড করা হয়েছে ৫ ফুট বরফ। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তুষারপাত হয়েছে ৬৬ ইঞ্চি পর্যন্ত। কয়েক ঘণ্টায় যে তুষারপাত হচ্ছে তা স্বাভাবিক সময়ের এক মাসের সমান।

বাফেলোর মেয়র বাইরন ব্রাউন বলেন, বাফেলোতে তুষারপাত ভয়াবহ আকার ধারণ করেছে। ক্রমাগত তুষার পরেই যাচ্ছে। বিশেষ করে বাফেলোর দক্ষিনাঞ্চল বেশি ক্ষতিগ্রস্ত। নিরাপত্তার খাতিরে আমরা যান চলাচল বন্ধ করেছি।

এর আগে, ২০০১ সালে ৫৬ দশমিক ১ ইঞ্চি বরফে ঢেকে যায় এই শহর। বাফেলো বিমানবন্দরের ৭০ শতাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমানবন্দর ১৩ ইঞ্চি বরফের স্তরে ঢাকা পড়েছে। যানবাহন চলাচলেও দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। শহরের দক্ষিণ অংশের ১৫ মাইল পর্যন্ত রেকর্ড করা হয়েছে ৩৪ ইঞ্চি পুরু বরফ।

মিশিগান থেকে নিউইয়র্কের ৬০ লাখ মানুষকে তুষারঝড়ের সতর্কতা দেওয়া হয়েছে। ১১টি কাউন্টিতে জারি করা হয়েছে জরুরি অবস্থা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com