বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ইরানে খোমেনির পৈতৃক বাড়িতে আগুন

  • আপডেট সময় শনিবার, ১৯ নভেম্বর, ২০২২, ৩.৫৭ পিএম
  • ২১১ বার পড়া হয়েছে

ইরানে ইসলামিক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির পৈতৃক বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা।

শনিবার (১৯ নভেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা গেছে খোমেন শহরে খোমেনির বাড়িতে আগুন জ্বলছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো ভিডিওর স্থানটি খোমেনির বাড়ি বলে নিশ্চিত করলেও হামলার কথা অস্বীকার করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

ভিডিওতে কয়েক বহু মানুষকে বাড়িটির বাইরে স্লোগান দিতে দেখা যায়। ভিডিওটি বৃহস্পতিবার বিকেলে ধারণ করা হয় বলে জানিয়েছে একটি মানবাধিকার কর্মী নেটওয়ার্ক।

তবে খোমেনের প্রেস অফিস সংবাদসংস্থা তাসনিমকে জানিয়েছে, অল্প কিছু সংখ্যক মানুষ বাড়ির বাইরে জড়ো হয়ে পরে একটি ভিডিও শেয়ার করেছিলেন। বাড়িটি ‘প্রয়াত ইমামের তীর্থযাত্রী ও অনুরাগীদের জন্য সবসময় খোলা’ বলেও জানায় তারা।

এ বাড়িতেই আয়াতুল্লাহ খোমেনির জন্ম হয়েছিলো বলে ধারণা করা হয়। বর্তমানে এটি তার স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়।

ইরানে ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের নেতৃত্ব দেন আয়াতুল্লাহ খোমেনি। পশ্চিমা-ঘেঁষা শাসক শাহ মোহাম্মদ রেজা পহলভিকে অপসারণ করে সেখানে ধর্মতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়।

১৯৮৯ সালে মৃত্যুর আগ পর্যন্ত ইরানের সর্বোচ্চ নেতা ছিলেন খোমেনি। এখনও প্রতি বছর তার মৃত্যুবার্ষিকী ঘটা করে পালন করা হয়।

খোমেনির উত্তরসূরি আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভের মধ্যে এই ঘটনা ঘটলো। দুই মাস আগে পুলিশ হেফাজতে কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুর পর এই বিক্ষোভের সূচনা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com