সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লক্ষ্মীপুরে পৈশাচিক বর্বরতা ৮শ টাকার জন্য শিশুর মুখে সিগারেটের ছ্যাঁকা ! সোহাগের খুনি শাহীন গ্রেপ্তার!  লক্ষ্মীপুরে বালুচাপা সেই লাশের রহস্যভেদ করলো র‍্যাব রাজধানীর রাজারবাগ কদমতলায় মসজিদের জমি দখলের অবৈধ চেষ্টার প্রতিবাদে মুসল্লীদের মানববন্ধন কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরিয়ান সাব্বির (১৭) নামে এক কলেজছাত্র ঘটনা স্থলেই মারা যান এসএসসি ’৯১ চট্টগ্রাম বিভাগের ঈদ আড্ডা বান্দরবানে: বন্ধুত্বে মিলনমেলা, মানবিক উদ্যোগ জোরদারের প্রত্যয় সাংবাদিকদের মিলনমেলায় সৌহার্দ্য, পেশাগত ঐক্য ও ভবিষ্যৎ করণীয়তে প্রত্যয় চট্টগ্রামে বাংলাদেশ সাংবাদিক ক্লাবের ঈদ পুনর্মিলনী ও চট্টগ্রাম বিভাগীয় নতুন কমিটি ঘোষণা বিজেসি’র শ্রদ্ধাঞ্জলি শহীদদের প্রতি দক্ষিণ হালিশহর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ মহান স্বাধীনতা দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ শিবগঞ্জ আদিনা সরকারি কলেজে মহান স্বাধীনতা দিবস পালিত

হোয়াইট হাউজে বাইডেনের নাতনির বিয়ে

  • আপডেট সময় শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২, ৮.২৬ পিএম
  • ১৬৮ বার পড়া হয়েছে

মো.সুমন মিয়া, যুক্তরাষ্ট্র করেসপন্ডেন্টঃ হোয়াইট হাউজে জমকালো বিয়ের আয়োজন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নাতনির বিয়ে বলে কথা। শনিবার (১৯ নভেম্বর) বিয়ের পিঁড়িতে বসছেন জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের মেয়ে নাওমি বাইডেন। মার্কিন প্রেসিডেন্টের বাসভবন ঘিরে তাই সাজ সাজ রব।শনিবার হোয়াইট হাউজে নয় বছরের মধ্যে প্রথম বিয়ের আয়োজন করা হচ্ছে। ২৮ বছর বয়সী আইনজীবী নাওমি বাইডেন বিয়ে করছেন পেনসিলভানিয়া ল স্কুল থেকে সদ্য গ্রাজুয়েট ২৪ বছর বয়সী পিটার নিলকে।
জানা গেছে, বিয়ে উপলক্ষে সাজানো হচ্ছে হোয়াইট হাউজের সাউথ লন।নাওমি, প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেনের বড় নাতনি। ২০২১ সালের সেপ্টেম্বরে নিলের সঙ্গে তার বাগদানের ঘোষণা দেন নাওমি। পরে টুইটারে আরও বিস্তারিত জানান।তবে হোয়াইট হাউজে নাওমি বাইডেনের বিয়ের বিষয়টি সম্পূর্ণ আলাদা। কারণ, এই প্রথম প্রেসিডেন্টের কোনও নাতনির বিয়ের আসর বসবে হোয়াইট হাউজে।
নাতনির বিয়ে বিয়ে উচ্ছ্বসিত ফার্স্ট লেডি জিল বাইডেন। জিল বাইডেনের যোগাযোগবিষয়ক পরিচালক এলিজাবেথ আলেকজান্ডার গত এপ্রিলে জানিয়েছিলেন, ‘প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি নাতনি নাওমি বাইডেন ও এবং তার বাগদত্তা পিটার নিলের বিয়ের সংবর্ধনার আয়োজন করবেন ১৯ নভেম্বর।হোয়াইট হাউজের সূত্র মতে, নিউইয়র্ক সিটিতে দেখা হয় নাওমি ও নিলের। চার বছরের বন্ধুত্বের সম্পর্ক, অবশেষে বিয়ের সিদ্ধান্ত নেন তারা।
শনিবারের এই বিয়ের আয়োজন ২০১৩ সালের পর প্রথম হচ্ছে হোয়াইট হাউজে। ২০০৮ সালে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ কন্যা জেনার বিয়ের আয়োজনও হয় হোয়াইট হাউজে। এরপর ২০১৩ সালে ওবামা প্রশাসনের সময় শীর্ষ ফটোগ্রাফার পিট সুজা ও প্যাটি লিজ বিয়ে করেছিলেন রোজ গার্ডেনে।
এর আগেও ১৮টি বিয়ের সাক্ষী হয় হোয়াইট হাউজ। ১৮৮৬ সালে একমাত্র প্রেসিডেন্ট হিসেবে সেখানে বিয়ে করেন গ্রোভার ক্লিভল্যান্ড। যদিও হোয়াইট হাউজে প্রেসিডেন্টদের বেশ কিছু আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানের আয়োজনও করা হয় এর আগে। অন্যদিকে, গত শনিবার সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে টিফানির বিয়ে সম্পন্ন হয়েছে। দীর্ঘদিনের প্রেমিক মাইকেল বাউলোসকে বিয়ে করেছেন তিনি।
সূত্র: পিপল ডট কম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com