সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

প্রকাশিত হলো শাপলার নতুন গান ‘শেষবার’

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২, ৬.৩৮ পিএম
  • ৩১০ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ নতুন প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী শাপলা পাল আরেকটি নতুন মৌলিক গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছেন। নিজের ইউটিউব চ্যানেলে ‘শেষবার’ শিরোনামে গানটি প্রকাশ হয়েছে।দেশের বিভিন্ন নান্দনিক লোকেশনে ধারণ করা ভিডিওচিত্র দিয়ে প্রকাশিত গানটি শুরুতেই ইউটিউবে সাড়া ফেলেছে। গানটির কথা ও সুর করেছেন কলকাতার অভ্রদিপ্ত ব্যানার্জি। সঙ্গীত আয়োজনে মানির উদ্দিন এবং ভিডিও সম্পাদনায় ছিলেন বিবেক সুমন ও সাখাওয়াত হোসেন। ‘শেষবার’ শিরোনামের গানটি শাপলার ১৫তম মৌলিক গান। ‘বন্ধু চল ফিরে যাই’ শিরোনামে গত আগস্টে বন্ধু দিবসে তার ১৪তম মৌলিক গান প্রকাশ হয়েছিল, যা ইউটিউবে বিপুল সংখ্যক দর্শক-শ্রোতার মন জয় করেছিল।নতুন প্রকাশিত গানটি প্রসঙ্গে শাপলা পাল বলেন, ‘এটি মূলত রোমান্টিক গান, তবে বিরহের। আমি এই প্রজন্মের শিল্পী। আমার প্রকাশিত অন্যান্য গানগুলো নিয়ে শ্রোতাদের কাছ থেকে যে ধরনের ফিডব্যাক পেয়েছি অর্থাৎ আমার কাছে শ্রোতারা যে ধরনের গান আশা করেন এটি মূলত সেই ধরনের একটি গান। আশা করি শ্রোতাদের এই গান ভালো লাগবে। আমি সবসময় নিজেকে নতুনভাবে প্রকাশ করতে পছন্দ করি। আমার প্রতিটি গানে চেষ্টা করি কিছুটা পরিবর্তন আনতে। সবার ভালোবাসা পেলে সামনে আরও নতুন গান নিয়ে আসবো। গানের ভুবনে থাকতে চাই সবসময়। কারণ গানই আমার প্রাণ। ’ শাপলা পাল মূলত নজরুল সঙ্গীতশিল্পী। তবে এখন ক্লাসিক্যালের ওপর তিনি তালিম নিচ্ছেন সুজিত মুস্তাফার কাছে। পাশাপাশি গিটার শিখছেন রিচার্ড কিশোরের কাছে। শৈশবেই গান নিয়ে পথচলা শুরু হয় মায়ের হাত ধরে। এরপর সঙ্গীতগুরু রাখাল নন্দীর কাছে তালিম নেন। মঞ্চে এবং টেলিভিশন চ্যানেলে সমান তালে গান করে জনপ্রিয়তায় পৌঁছা শাপলা পালের তিনটি মিক্সড ও একটি একক অ্যালবাম স্বপ্নতরী প্রকাশ হয়েছে আগেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com